April 13, 2026, 12:12 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

কলাপাড়ায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পটুয়াখালী প্রতিনিধিঃ

mostbet

“শিক্ষা ঐক্য প্রগতি ছাত্রদলের মূলনীতি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বর্নাঢ্য আয়োজনের মধ্যদিয়ে কলাপাড়ায় জাতীয়তাবাদী ছাত্রদলের ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।গতকাল ০১ জানুয়ারি ২০২০ ইং তারিখ  বুধবার সন্ধ্যার পর উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের আয়োজনে দলীয় কার্যালয়ে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদের সঞ্চালনায় সোহেল সিকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা বিএনপির সাধারন সম্পাদক হাজী হুমায়ুন সিকদার, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি উপাধ্যক্ষ নুর বাহাদুর তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ন-সাধারন সম্পাদক গাজী মো: ফারুক, পৌর বিএনপির সিনিয়র যুগ্ন-সাধারন সম্পাদক বিশ্বাস শফিকুর রহমান টুলু, উপজেলা যুবদলের সভাপতি গাজী আক্কাস, সাধারন সম্পাদক হারুনর রশীদ, এমবি কলেজের সাবেক জিএস মোস্তাফিজুর রহমান, সেচ্ছাসেবকদল নেতা কল্লোল বিশ্বাস, ঢালী রুহুল অভি, পৌর ছাত্রদলের সভাপতি গাজী রুহুল আমিন, সাধারন সম্পাদক শোয়েবুর রহমান, মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন, সাধারন সম্পাদক কাজী ইয়াদুল ইসলাম তুষার প্রমুখ।বিশেষ অতিথী হিসেবে সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান টুটু বিশ্বাস, উপজেলা বিএনপির যুগ্ন-সম্পাদক নান্নু মুন্সী, যুগ্ন-সম্পাদক এ্যাডভোকেট শাজাহান পারভেজ, উপজেলা বিএনপির সমাজকল্যান সম্পাদক কাজল তালুকদার, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জুয়েল সিকদার, যুবদল নেতা মামুন সিকদার, এ্যাডভোকেট আবুল হোসেনসহ উপজেলা বিএনপি, পৌর বিএনপি, ছাত্রদল, যুবদল, কৃষকদল, শ্রমিকদল, তাতীদলসহ সহযোগী অংগ-সংগঠের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বিএনপি চেয়ারপার্সন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও এবিএম মোশাররফ হোসেনের হাতকে শক্তিশালী করার লক্ষে ছাত্রদলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

প্রাইভেট ডিটেকটিভ/০২ জানুয়ারি ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর