April 12, 2026, 9:37 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

বাল্য বিয়ের কুফল তালতলীতে এসএসসি পরীক্ষা দেয়া হলোনা লামিয়ার

মৃধা শাহীন শাইরাজ,তালতলী (বরগুনা) প্রতিনিধিঃ

mostbet

প্রতিকি ছবি

বরগুনার তালতলীতে বাল্য বিয়ে দেয়ায় সন্তান প্রসবের পর হাসপাতালে সোমবার রাতে মারা যান দাখিল পরীক্ষার্থী লামিয়া। উচ্চ শিক্ষার স্বপ্ন পুরন হলোনা লামিয়ার।স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার সোবাহান পাড়া দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী ওই গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে লামিয়াকে ২০১৭ইং সালে জেডিসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তার ইচ্ছার বিরুদ্ধে অভিভাবকরা মঠবাড়ীয়া উপজেলা মিরুখালী ইউনিয়নের বাদুরা গ্রামের ইউসুফ গাজীর ছেলের মিজানুর রহমানের সাথে বিয়ে দেয়। উচ্চ শিক্ষার স্বপ্ন নিয়ে লেখাপড়া চালিয়ে যাচ্ছিল লামিয়া। কিন্তু সে স্বপ্ন পুরন হয়নি তার। ইতোমধ্যেই গর্ভবতী হয়ে পরে লামিয়া। সন্তান সম্ভাবা লামিয়াকে রবিবার বরিশাল সেবাচিম হাসপাতালে ডেলিভারী করার জন্য ভর্তি করা হলে সোমবার রাতে তার অপ্রচার করা হয়। এতে লামিয়ার গর্ভে একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্মের পর তিনি মারা যান। এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই কন্যা সন্তানটি সুস্থ রয়েছে।

প্রাইভেট ডিটেকটিভ/২৪ ডিসেম্বর ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর