April 12, 2026, 11:15 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

শার্শার বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা

ইয়ানূর রহমান,শার্শা (যশোর) প্রতিনিধিঃ

mostbet
যশোরের শার্শার বাগআঁচড়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে ১৮ বছরের এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত মঙ্গলবার সকালে ভিকটিম বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছিল। সেটি তদন্তের পর বৃহষ্পতিবার সকালে শার্শা থানায় মামলা রেকর্ড হয়েছে। যার নং ১৩, তারিখ ১৯/১২/২০১৯।অভিযোগ সুত্রে জানা গেছে, উপ জেলার বাগআঁচড়া ইউনিয়নের সামটা গ্রামের শাহাজান কবিরের বকাটে ছেলে মোনায়েম হোসেন মুন্না একই গ্রামের কলেজ পড়ুয়াকে বিগত কয়েক মাস আগে বাগআঁচড়া কলেজে যাওয়া-আসার পথিমধ্যে প্রেমের প্রস্তাব দেয়। এক পর্যায়ে তাদের দু’জনার সাথে প্রেমজ সম্পর্ক গড়ে উঠে। মুন্না তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক মাস যাবত শারীরিক সম্পর্ক করে আসছে। এক পর্য়ায়ে ধর্ষিতা মুন্নাকে বিয়ে করার জন্য চাপ প্রয়োগ করেন। কিন্তু তখন তাকে বিয়ে করতে অস্বীকার করেন ওই লম্পট মুন্না। পরে উপায়ন্তর না পেয়ে বাদী তাহেরা খাতুন মঙ্গলবার শার্শা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।এ ব্যাপারে তার মা কান্না জড়িত কন্ঠে আকুতি করে বলেন, আমার মেয়ের সরলতার সুযোগ নিয়ে  মুন্না আমার মেয়েকে একাধীকবার ধর্ষণ করেছে। এখন বিয়ে করতে চায়না তাই আমরা থানায় মামলা করেছি। গত ১৮ ডিসেম্বর ধর্ষিতা কলেজ ছাত্রী বিয়ের দাবিতে ছেলে মুন্নার বাড়িতে এসে হাজির হয়। সারা রাত্রি মুন্নার বাড়ির সামনে অবস্থান করেন । ১৯ ডিসেম্বর সকাল আনু মানিক ১১ টার দিকে শার্শা থানা পুলিশ ধর্ষিতাকে মুন্নার বাসা থেকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে মেডিকেল রিপোর্ট করার জন্য পাঠিয়েছে। এ ব্যাপারে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। কিশোরীকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে মেডিকেল রিপোর্ট করার জন্য পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
প্রাইভেট ডিটেকটিভ/১৯ ডিসেম্বর ২০১৯/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর