April 8, 2026, 7:37 pm

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পাকিস্তান সন্ত্রাসীদের স্বর্গরাজ্য: ডোনাল্ড ট্রাম্প

পাকিস্তান সন্ত্রাসীদের স্বর্গরাজ্য: ডোনাল্ড ট্রাম্প

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

mostbet

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানকে অর্থ সহায়তা বন্ধের হুমকি দিয়ে বছরের প্রথম টুইট বার্তায় বলেন, দেশটি “সন্ত্রাসীদের স্বর্গরাজ্য”। তিনি বলেন, পাকিস্তান সন্ত্রাস বিরোধী যুদ্ধের ক্ষেত্রে “মিথ্যাচার ও শঠতার” আশ্রয় নিয়েছে। খবর এএফপি’র। সোমবার টুইটারে ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্র ১৫ বছরেরও বেশি সময় ধরে বোকার মতো তিন হাজার ৩০০ কোটি ডলার পাকিস্তানকে দিয়েছে। এর বিনিময়ে তারা দিয়েছে শঠতা আর মিথ্যা। তারা ভেবেছে আমরা বোকা।’ ট্রাম্প আরও বলেন, আমরা আফগানিস্তানে যে জঙ্গিদের খুঁজছি তাদেরকেই তারা নিরাপদ আশ্রয় দিয়েছে। আর কিছু নয়।’ এদিকে ট্রাম্পের এমন বক্তব্যের দ্রুত প্রতিক্রিয়ায় পাকিস্তান বলেছে, তারা যুক্তরাষ্ট্রের জন্যে যথেষ্ট করেছে। আল কায়দা ধ্বংসে সহায়তা করেছে। কিন্তু বিনিময়ে পেয়েছে কেবল অভিযোগ আর অবিশ্বাস।

এদিকে এর আগের মাসেই ট্রাম্প পাকিস্তানকে ত্রাণ সহায়তা না দেয়ার আভাস দিয়েছিল।

Share Button

     এ জাতীয় আরো খবর