April 13, 2026, 1:54 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

বোয়ালমারীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্রয় নিষিদ্ধ পাঠ্যপুস্তুক বিক্রির অভিযোগ আটক ১

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) থেকে ঃ

mostbet

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা ময়না এসি বোস ইন্সটিটিউশনের প্রধান শিক্ষক মো. মোখলেচুর রহমান অরুনের বিরুদ্ধে মাধ্যমিক শিক্ষার পাঠ্যপুস্তুক কেজির দরে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। ১২ ডিসেম্বর ২০১৯ ইং তারিখ বৃহস্পতিবার  বিকেলে খবর পেয়ে থানা পুলিশ এসি বোস ইন্সটিটিউশনের শিক্ষার্থীদের জন্য বরাদ্দ এক ভ্যান বিক্রয় নিষিদ্ধ পাঠ্য পুস্তুক উদ্ধার করে নিয়ে আসে। এ ব্যাপারে এসি বোস ইন্সটিটিউশনের পরিচালনা পর্ষদের সদস্য ময়না গ্রামের পলাশ রাজবংশী মোবাইলে জানান, প্রথমে ময়না গ্রাম পুলিশ মো. রেজাউলের মাধ্যমে জানতে পারি স্কুলের প্রধান শিক্ষক মোখলেচুর রহমান বৃহস্পতিবার ময়না গ্রামের হকার অদুতের কাছে ২০১৭ শিক্ষাবর্ষ থেকে ২০১৯ শিক্ষা বর্ষের ৬ষ্ঠ শ্রেণী থেকে ৯ম শ্রেণীর বিভিন্ন পাঠ্য পুস্তুক বিক্রি করেছে। অদুত একটি ব্যাটারী চালিত ভ্যানে করে বই নিয়ে যাওয়ার সময় ময়না বারোয়ারী মন্দিরের সামনে পৌঁছেলে সেগুলো তিনি আটক করেন। এ ছাড়া কিছু বই অদুতের বাড়িতেও পাওয়া যায়। বইগুলির আনুমানিক ওজন প্রায় ২৪০ কেজি। তিনি থানায় খবর দিলে পুলিশ ওই বইগুলো জব্দ করে নিয়ে আসে। হকার অদুত প্রধান শিক্ষকের কাছ থেকে বই কেনার কথা গণমাধ্যম কর্মীদের কাছে স্বীকার করেছে। এব্যাপারে মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার মো. রাকিবুল ইসলাম বলেন, স্কুলের বই বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। অতিরিক্ত বই উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে ফেরত দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। কেউ এর ব্যত্যয় ঘটালে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে বলে তিনি জানান।স্কুলের প্রধান শিক্ষক মোখলেচুর রহমান বলেন, বই বিক্রির কোন ঘটনা ঘটেনি। এসআই পলাশ জানান, বই উদ্ধার ও জিজ্ঞাসাবাদের জন্য বই ক্রেতা অদুতকে থানায় নিয়ে এসেছি।

প্রাইভেট ডিটেকটিভ/১২ ডিসেম্বর ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর