April 3, 2026, 1:48 pm

সংবাদ শিরোনাম
বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী

পর্যটক আবু তাহের সাগর চাঞ্চল্যকর হত্যা : দুই ছিনতাইকারী আটক

পর্যটক আবু তাহের সাগর চাঞ্চল্যকর হত্যা : দুই ছিনতাইকারী আটক
দিদারুল আলম সিদকার কক্সবাজার প্রতিনিধি


কক্সবাজার শহরের বাহাররছড়া গোলচত্বর এলাকায় পর্যটক আবু তাহের সাগর খুনের সঙ্গে জড়িত দু’ছিনতাইকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের সদস্যরা। ৩০ ডিসেম্বর ঝিলংজার হাজি পাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, ঝিংলজা হাজিপাড়ার মো. রফিকের পুত্র মোঃ সাইফুল ইসলাম (১৮) ও একই গ্রামের মো. শরীফের পুত্র মোঃ খায়ের হোসেন (১৮)।
র‌্যাব কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর রুহুল আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে চাঞ্চল্যকর সাগর হত্যা মামলার আসামীপেশাদার ছিনতাইকারী মোঃ সাইফুল ইসলাম (১৮) ও একই গ্রামের মো. শরীফের পুত্র মোঃ খায়ের হোসেনকে (১৮) ঝিলংজার হাজীপাড়া থেকে গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতারকৃত ছিনতাইকারীদের নিকট থেকে নিহত আবু তাহের ওরফে সাগরের কাছ থেকে ছিনতাইকৃত মোবাইল সেটও উদ্ধার করা হয়। গত ১৫ ডিসেম্বর কক্সবাজার বেড়াতে এসে ছিনতাইকারীদের কবলে পড়ে নির্মমভাবে খুন হয় আবু তাহের ওরফে সাগর।

Share Button

     এ জাতীয় আরো খবর