April 13, 2026, 6:07 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

দিবালা-নেইমার মেসি-রোনালদোর জায়গা নেবে

দিবালা-নেইমার মেসি-রোনালদোর জায়গা নেবে

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর অবসর নেওয়ার পর পাওলো দিবালা ও নেইমার বিশ্বসেরা ফুটবলার হবে বলে মনে করেন ইউভেন্তুস কোচ মাস্সিমিলিয়ানো আল্লেগ্রি।

সেরি আয় শনিবার রাতে ভেরোনার মাঠে ৩-১ গোলের জয় পায় ইউভেন্তুস। এতে জোড়া গোল করে খরা কাটান আর্জেন্টিনার ফরোয়ার্ড দিবালা।

গত দুই মাসের বেশি সময় ধরে নিজের সেরাটা খুঁজে ফিরছিলেন আক্রমণভাগের এই খেলোয়াড়। দলের প্রতি তার দায়বদ্ধতা নিয়ে এর মধ্যে প্রশ্ন তুলেছিলেন ইউভেন্তুসের সহ-সভাপতি পাভেল নেদভেদ।

ভেরোনার বিপক্ষে ম্যাচের আগে আল্লেগ্রি বলেছিলেন, গণমাধ্যমে সেরা খেলোয়াড়দের সঙ্গে দিবালাকে তুলনা করাটা ২৪ বছর বয়সী এই ফরোয়ার্ডের জন্য ‘ক্ষতিকর’ হচ্ছে। কিন্তু ম্যাচটিতে অসাধারণ খেলা এই শিষ্যকে সেরাদের সঙ্গে তুলনা করলেন ইউভেন্তুস কোচ নিজেই।

“আবারও গোল করাটা তার জন্য গুরুত্বপূর্ণ ছিল। প্রথম গোলটির পর তাকে অনেক বেশি নিশ্চিন্ত মনে হয়েছে।”

“মেসি ও রোনালদোর যখন বয়স হয়ে যাবে তখন নেইমার ও দিবালা বিশ্বসেরা ফুটবলার হবে। তার (দিবালার) সামনে প্রচুর খেলা আছে। আমি জানি, সে উন্নতি করে যেতে পারবে।”

তবে ভেরোনার বিপক্ষে দলীয় পারফরম্যান্সে তেমন সন্তুষ্ট নন আল্লেগ্রি।

“আমরা খুশি যদিও আমরা জানি যে, আমরা ভালো একটা ম্যাচ খেলতে পারিনি।”

“আমরা একটু ঝুঁকি নিয়েছিলাম এবং আর অনেক ভুল করেছিলাম যার ফলে তাদের গোলটা হয়েছে।”

এই জয়ে সেরি আয় দ্বিতীয় স্থানে থাকা ইউভেন্তুসের পয়েন্ট হলো ১৯ ম্যাচে ৪৭। এক পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আছে নাপোলি।

Share Button

     এ জাতীয় আরো খবর