March 24, 2026, 4:21 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

ভালো ঘুমের জন্য খেতে হবে যে খাবার

ভালো ঘুমের জন্য খেতে হবে যে খাবার

ডিটেকটিভ লাইফস্টাইল ডেস্ক

খাদ্যাভ্যাসের ওপর রাতের ভালো ঘুম অনেকটাই নির্ভর করে। তাই সুস্থ থাকতে সঠিক খাদ্যাভ্যাস গড়ে তোলা উচিত।

পুষ্টি-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে ভালো ঘুম সহায়ক খাবার সম্পর্কে জানানো হল।

ঘুমানোর দুই ঘণ্টা আগে খাবার খাওয়া: ঘুমের কমপক্ষে দুই ঘণ্টা আগে খাবার খাওয়া আদর্শ। এতে খাবার ঠিক মতো হজম হয়। ঘুমানোর কাছাকাছি সময় খাবার খাওয়া হলে তা গ্যাসের সৃষ্টি করে। ফলে ঘুমে ব্যাঘাত সৃষ্টি হয়।

শরীরের তাপমাত্রা কমানো: যেসকল খাবার শরীরে তাপ সৃষ্টি না করে বরং শরীর ঠাণ্ডা করে সে সকল খাবার – তাজা সবজি, ফল, দুধ গ্রহণ করা ভালো। এসব খাবার খাওয়া হলে শরীরে বেশি মেলাটোনিন নিঃসরণ হয়। এই হরমোন অনিদ্রা দূর করে।

ক্যাফেইন এড়িয়ে চলা: দিনের শেষ চা বা কফি বেলা চারটার মধ্যে পান করার চেষ্টা করতে হবে। ধারণা করা হয়, রাতে ঘুম কম হওয়ার পেছনে ক্যাফেইনের ভূমিকা অনেক।

এছাড়াও কোলা, শক্তি বর্ধক পানীয় এবং অন্যান্য ওষুধের কারণে অনিদ্রার সমস্যা দেখা দেয়।

যদি কোনো ধরনের পানীয় খাওয়ার ইচ্ছে হয় তাহলে ক্যামোমাইল বা ল্যাভেন্ডার চা পান করা যেতে পারে।

সঠিক নাস্তা: রাতে ঘুমাতে যাওয়ার কোনো কিছু খেতে ইচ্ছে হলে এমন নাস্তা নির্বাচন করুন যা ঘুম সহায়ক।

স্বাস্থ্যকর ও ঘুমে সহায়তা করে এমন খাবার – চেরি, কাঠবাদাম, আখরোট, কিউই, হলুধ মেশানো এক গ্লাস দুধ, কলা, ও ওটমিল এ ক্ষেত্রে কার্যকর।

Share Button

     এ জাতীয় আরো খবর