April 6, 2026, 11:52 pm

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

আবরো রেকর্ড গড়লেন কেন

আবরো রেকর্ড গড়লেন কেন

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

তারকা স্ট্রাইকার হ্যারি কেনের টানা দ্বিতীয় হ্যাটট্রিকে সাউদাম্পটনকে ৫-২ গোলে উড়িয়ে দিয়েছে টটেহ্যাম হটস্পার। এই হ্যাটট্রিকের মাধ্যমে এক বছরে গোলের দিক থেকে প্রিমিয়ার লিগে নতুন রেকর্ড গড়েছেন কেন। একইসাথে ইউরোপের সর্বোচ্চ গোলদাতা হিসেবে তিনি ২০১৭ সাল শেষ করেছেন।

খেলার ২২ মিনিটে কেনের হেডের গোলটি শুধুমাত্র টটেনহ্যামকে এগিয়েই দেয়নি, এর মাধ্যমে তার গোলসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭। যা এক বছরে প্রিমিয়ার লিগে সর্বোচ্চ গোলের রেকর্ড। ১৯৯৫ সালে ব্ল্যাকবার্নের হয়ে অ্যালান শিয়েরারের ৩৬ গোলের রেকর্ডই এতদিন পর্যন্ত সর্বোচ্চ ছিল। কিন্তু ঐ গোল বা মাইলফলক নিয়েই কেন সন্তুষ্ট ছিলেননা। ম্যাচে আরো দুই গোল করে হ্যাটট্রিক পূরণের পাশাপাশি চলতি বছর এই নিয়ে অষ্টমবারের মত হ্যাটট্রিকের কৃতিত্ব অর্জন করেছেন। দ্বিতীয় গোলটির মাধ্যমে কেন ২০১৭ সালে ক্লাব ও দেশের হয়ে সর্বমোট ৫৫ গোলের মাইলফলক স্পর্শ করেছেন। যা তাকে বার্সেলোনার সুপারস্টার লিওনেল মেসিকে ছাড়িয়ে যেতে সহায়তা করেছে।

গত এক বছরে ইংল্যান্ড, স্পেন, ইতালি, জার্মানী ও ফ্রান্স- এই পাঁচটি মেজর লিগে এটাই একজন খেলোয়াড়েরর সর্বোচ্চ গোল। ম্যাচ শেষে কেন বলেছেন, ‘এই বছরটি দারুণ কেটেছে। মেসি ও শিয়েরারের সাথে তুলনা করতে গেলে এই অর্জন সত্যিই বিশেষ কিছু। আশা করছি ২০১৮ সালটি আরো ভাল কাটবে।’ কেনের তিন গোল ছাড়া ডেলে আলি ও সন হেয়াং-মিনের করেছেন আরো দুই গোল। সাউদাম্পটনের পক্ষে দুই গোল শোধ করেছেন সোফিয়ান বোফাল ও ডুসান টাডিক।

Share Button

     এ জাতীয় আরো খবর