April 13, 2026, 1:27 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

টাওয়ার হ্যামলেটস’র স্পিকারকে কুলাউড়ায় সংবর্ধণা প্রদান

টাওয়ার হ্যামলেটস’র স্পিকারকে কুলাউড়ায় সংবর্ধণা প্রদান
মশাহিদ আহমদ, মৌলভীবাজার

কুলাউড়া উপজেলার বরমচালের কৃতী সন্তান লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র স্পিকার  সাবিনা আক্তারকে কুলাউড়া উপজেলা পরিষদের পক্ষ থেকে আজ ২৭ ডিসেম্বর বুধবার সংবর্ধনা দেয়া হয়েছে।

mostbet

উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম রাব্বীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন সংবর্ধিত অতিথি লন্ডনের টাওয়ার হ্যামলেটস স্পিকার সাবিনা আক্তার। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, কুলাউড়া পৌর মেয়র শফি আলম ইউনুছ, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ ও মহিলা ভাইস চেয়ারম্যান  নেহার বেগম, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. শামীম মূসা, জেলা পরিষদ সদস্য শিরীন আক্তার চৌধুরী মুন্নি ও সেলিম আহমদ, কেন্দ্রিয় জাসদ নেতা গিয়াস উদ্দিন আহমেদ, যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ-সভাপতি সিতাব চৌধুরী, কমিউনিটি নেতা ফারুক উদ্দিন সুন্দর, জমশেদ খান, মোস্তফা আব্দুল মালিক,  সাংবাদিক সুশীল সেনগুপ্ত, ইউপি চেয়ারম্যান আব্দুল মালিক, সৈয়দ একেএম নজরুল ইসলাম, মমদুদ হোসেন, আতিকুর রহমান, কুলাউড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াছমিন, নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমীর হোসেন, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল ও সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম শামীম, আওয়ামী লীগ নেতা শফিউল আলম শফি,  প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম ও অবসরপ্রাপ্ত শিক্ষক ময়ুব আলী প্র্রমুখ।

প্রধান অতিথির বক্তেব্যে সাবিনা আক্তার বলেন, বৃহত্তর সিলেট তথা দেশের প্রতিনিধিত্ব করা গর্বের বিষয়। লন্ডনে বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতিকে তুলে ধরতে প্রবাসীদের নিয়ে কাজ করে যাচ্ছি। বাংলা ভাষা শিক্ষার জন্য টাওয়ার হ্যামলেটস থেকে আর্থিক সহায়তা করা হচ্ছে।

Share Button

     এ জাতীয় আরো খবর