April 12, 2026, 11:55 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

ভারতে পাচারকালে দুই টাকার নতুন নোটের চালান জব্দ

ভারতে পাচারকালে দুই টাকার নতুন নোটের চালান জব্দ

mostbet

বেনাপোল  থেকে এনামুল হক


বেনাপোল সীমান্ত পথে ভারতে পাচারকালে আবারও বাংলাদেশি দুই টাকার নতুন নোটের চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২৫ ডিসেম্বর) দুপুর ২টায় বেনাপোল চেকপোস্টের নোম্যান্স ল্যান্ড থেকে বিজিবির ৪৯ ব্যাটালিয়নের আইসিপি ক্যাম্পের সদস্যরা ৪২ হাজার দুই টাকার নোট জব্দ করেন। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারেননি তারা।

বেনাপোল বিজিবি সূত্রে জানা যায়, বাংলাদেশি টাকার একটি চালান বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে পাচার করা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল চেকপোস্ট নোম্যান্স ল্যান্ড এলাকায় অভিযান চালায়। এ সময় পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ওই ব্যাগের ভেতর থেকে নতুন দুই টাকার নোটে মোট ৮৪ হাজার টাকা পাওয়া যায়।
৪৯ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক টাকা জব্দের বিষয়টি নিশ্চিত করে বলেন, জব্দকৃত টাকা বেনাপোল পোর্ট থানা পুলিশে জমা দেওয়া হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর