March 20, 2026, 4:30 pm

সংবাদ শিরোনাম
শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে

মালদ্বীপের সাবেক ভাইস প্রেসিডেন্টকে ফেরত পাঠিয়েছে ভারত

মালদ্বীপের সাবেক ভাইস প্রেসিডেন্টকে ফেরত পাঠিয়েছে ভারত

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

নিজ দেশে হত্যাচেষ্টা ও দুর্নীতির অভিযোগের মুখে পড়া মালয়েশিয়ার সাবেক ভাইস প্রেসিডেন্ট আহমেদ আদিবকে ফেরত পাঠিয়েছে ভারত। নৌকায় করে পাসপোর্ট ছাড়াই ভারতে প্রবেশের চেষ্টার সময় গত বৃহস্পতিবার তাকে আটক করে ভারতীয় কর্তৃপক্ষ। গতকাল (শনিবার) আদিবসহ তার সঙ্গে আটক নয় জনকে মালদ্বীপের সমুদ্রসীমায় দেশটির নিরাপত্তা বাহিনীর হাতে তুলে দিয়েছে ভারতীয় কোস্ট গার্ড।

২০১৫ সালের জুলাইয়ে ৩৩ বছর বয়সে মালদ্বীপের সর্বকনিষ্ঠ ভাইস প্রেসিডেন্ট নিযুক্ত হন আহমেদ আদিব। এর কয়েক মাস পরেই তৎকালীন প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিনকে বহনকারী একটি স্পিডবোটে রহস্যজনক বিস্ফোরণ ঘটে। ওই হামলায় প্রেসিডেন্ট অক্ষত থাকলেও তার স্ত্রী ও দুই সহযোগী আহত হন। এই বিস্ফোরণে আদিবের সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। আদালতে হত্যা চেষ্টার অভিযোগ খারিজের পর চলতি বছরের মে মাসে কারাগার থেকে মুক্তি পান তিনি।

তবে নতুন করে ওই মামলায় তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে মালয়েশিয়ার পুলিশ। এ ছাড়া ক্ষমতাসীন অবস্থায় তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগেরও তদন্ত শুরু হয়েছে। তদন্ত প্রক্রিয়ায় তার পাসপোর্ট জব্দ করেছে মালয়েশিয়ার বর্তমান সরকার।

এই বিষয়ে অবগত একটি সূত্রের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, নিজের ও পরিবারের সদস্যদের জীবন নিয়ে শঙ্কায় গত ২৭ জুলাই ভারতগামী ভার্গো ৯ জাহাজের সঙ্গে যুক্ত একটি নৌকায় উঠে পড়েন আদিব। সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজটির কর্তৃপক্ষকে ঘুষ দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেন তিনি।

গতকাল দক্ষিণ ভারতের তামিল নাড়ু রাজ্যের তুতিকোরিন বন্দরে পৌঁছায় তাদের বহনকারী নৌকাটি। বেআইনিভাবে ভারতে প্রবেশের চেষ্টার অভিযোগে আদিবসহ নৌকাটির নয় আরোহীকে আটক করে কর্তৃপক্ষ। গতকাল তাদের মালদ্বীপের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক তামিল নাড়ুর এক পুলিশ কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, শনিবার ভোরে মালদ্বীপের সমুদ্র সীমায় তাদের হস্তান্তর করা হয়েছে।

এর কয়েক ঘণ্টা পরে আদিবের আইনজীবী টবি ক্যাডম্যান জানিয়েছেন, ভারতের কাছে রাজনৈতিক আশ্রয় চাওয়ার প্রক্রিয়া শুরু করেছিলেন মালদ্বীপের সাবেক ভাইস প্রেসিডেন্ট। তিনি জানান নিজ দেশে ধারাবাহিকভাবে মারাত্মক রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নিপীড়নের মুখে পড়ে ভারতের কাছে সুরক্ষার দাবি করতে চেয়েছিলেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবিশ কুমার এক বিবৃতিতে জানিয়েছেন, আদিবকে ভারতে প্রবেশ করতে দেওয়া হয়নি কারণ তিনি কোনও স্বীকৃতি প্রবেশ পথ দিয়ে প্রবেশের চেষ্টা করেননি এবং বৈধ ভ্রমণ নথি দেখাতে পারেন নি।

মালদ্বীপের পুলিশ জানিয়েছে রাষ্ট্রীয় তহবিলের অপব্যবহারের মামলায় সাবেক ভাইস প্রেসিডিন্টকে বুধবার তদন্তকারীদের মুখোমুখি হতে হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর