March 24, 2026, 7:01 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

গোসল করার পদ্ধতিতে ভুল

গোসল করার পদ্ধতিতে ভুল

ডিটেকটিভ লাইফস্টাইল ডেস্ক

গোসল করার মতো সাধারণ কাজেও হয়ত ভুল রয়ে যাচ্ছে। জীবনযাপন-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে গোসল করা কিছু ভুলত্রুটি সম্পর্কে জানানো হল।

অনেকক্ষণ গরম পানিতে গোসল করা: সারাদিনের ক্লান্তি দূর করতে গরম পানিতে  গোসল বেশ আরামদায়ক। তবে ত্বকের জন্য ক্ষতিকারক। অনেকক্ষণ গরম পানিতে গোসল করলে ত্বক ও চুল প্রাকৃতিক তেল এবং আর্দ্রতা হারিয়ে ফেলে।

মাথার ত্বক জোরে ঘষা: মাথার ত্বক আঙুল দিয়ে জোরে ঘষা হলে তা অরিতিক্ত শুষ্কতার সৃষ্টি করে। এ ছাড়া চুলের আগা ফাটাসহ নানান ক্ষতি হতে পারে।

লুফা পরিষ্কার না করা: পুরানো বা অপরিষ্কার লুফা ব্যাকটেরিয়ার বাসা। গোসল করার সময় লুফার সমস্ত ময়লা আবার শরীরে ফিরে আসে। তাই প্রতিদিন গোসল করার আগে লুফা পরিষ্কার করে নিতে হবে। আর অবশ্যই প্রতি তিন মাস পর পর লুফা পরিবর্তন করবেন।

সঠিক সাবান ব্যবহার না করা: ত্বক শুষ্ক করে ফেলে এমন সাবান ব্যবহার করা ঠিক নয়। অতিরিক্ত সাবান ব্যবহার ত্বকের রংয়ে আনতে পারে অসঙ্গতি করে ফেলতে পারে শুষ্ক।

ময়েশ্চারাইজ ব্যবহারে দেরি করা: গোসলের পরে ময়েশ্চারাইজার ব্যবহার করতে খুব বেশি দেরি করা ঠিক নয়। শরীর হালকা ভেজা থাকা অবস্থায় আর্দ্রতা ধরে রাখতে ময়েশ্চারাইজার ব্যবহার করুন।

ঠিকভাবে পরিষ্কার না করা: গোসল করার পরে সাবান ও শ্যাম্পু ভালোভাবে পরিষ্কার করতে হবে। এগুলো পরিষ্কার না হলে ত্বকে জালাপোড়া, লোমকূপ বন্ধ হয়ে যাওয়া এমনকি ব্রণের সমস্যাও দেখা দিতে পারে।

Share Button

     এ জাতীয় আরো খবর