April 17, 2026, 3:42 am

mostbet
সংবাদ শিরোনাম
হাম ও হামের উপসর্গে মৃত্যু দুইশ’ ছাড়াল অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার

কেশবপুরে সাহিত্যিক মনোজ বসুর ১১৮ তম জন্মবার্ষিকী পালিত

জাহিদ অাবেদীন বাবু.কেশবপুর (যশোর) থেকেঃ
যশোরের কেশবপুর উপজেলা গড়ভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে গত ২৫ জুলাই বিকালে
বাংলা সাহিত্যের প্রবাদ পুরুষ সুসাহিত্যিক মনোজ বসুর ১১৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে কবিতা আবৃত্তি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাহিত্যিক মনোজ বসু জন্মবার্ষিকী উদযাপন পরিষদের আহ্বায়ক সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দীনের সভাপতিত্বে ও গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অবসরপ্রাপ্ত উপ-সচিব মুক্তিযোদ্ধা আব্দুল খালেক। বিশেষ অতিথির বকবতব্য রাখেন পাঁজিয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ রুহুল আমিন ও ভবদাহ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মতলেব আলী। মুখ্য আলোচক ছিলেন অধ্যাপক হাশেম আলী ফকির। আরো বক্তব্য রাখেন প্রভাষক ধননজয় মজুমদার, প্রধান শিক্ষক তাপস দে, কবি মকবুল মাহফুজ, প্রভাষক কানাইলাল ভট্টাচার্য, উন্নয়নকর্মী মাসুদা বেগম, প্রনব মন্ডল, প্রভাষক তাপস মজুমদার, রিয়াজ লিটন, অনুপম ইসলাম প্রমুখ।
প্রাইভেট ডিটেকটিভ/২৬জুলাই ২০১৯/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর