কমলগঞ্জের পতনঊষার উচ্চ বিদ্যালয়ে শিার্থীদের মিলন মেলা
মশাহিদ আহমদ, মৌলভীবাজার
ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও নানা আনুষ্ঠানিকতায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তিতে এসএসসি-১৯৯২ ব্যাচের শিক্ষার্থীরা শোভাযাত্রা করে পতনঊষার উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে মিলিত হয়। পরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আনুষ্ঠানিকতায় দিনভর স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে। গত বৃহস্পতিবার পতনঊষার উচ্চ বিদ্যালয়ের ১৯৯২ ব্যাচের এসএসসি শিক্ষার্থীদের আয়োজনে শোভাযাত্রা, ম্যাগাজিনের মোড়ক উম্মোচন, মধ্যাহ্নভোজ, আলোচনা অনুষ্ঠান, শয্যাশাহী প্রাক্তন শিক্ষক লুৎফুর রহমানকে সহায়তায় র্যাফেল ড্র-ও ম্যাগাজিন অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মো. সিকন্দর আলীর সভাপতিত্বে আয়োজক ব্যাচের শিক্ষার্থী আমিনুর রহমানের সঞ্চালনায় আলোচনা পর্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পতনঊষার উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক মো. হাজী ছাইম উল্যা, সাবেক শিক্ষক সাইফুল খান, প্রাণ কিশোর ভট্রাচার্য, দুরুদ আলী, অফিস সহকারী কাম শিক্ষক নঈম আলী, সাবেক চেয়ারম্যান সেলিম আহমদ চৌধুরী, হাজী এখলাছুর রহমান, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি আব্দুল হান্নান চিনু, কমলগঞ্জ প্রেসকাবের সহ সভাপতি প্রনীত রঞ্জন দেবনাথ, প্রথম আলো প্রতিনিধি মুজিবুর রহমান রঞ্জু, ইত্তেফাক প্রতিকনিধি নুরুল মোহাইমিন মিল্টন, কমলকুঁড়ি সম্পাদক পিন্টু দেবনাথ। অনুষ্ঠানে উপস্থিত সাবেক শিক্ষকদের হাতে উপহার সামগ্রীও তুলে দেওয়া হয়। আলোচনা পর্বে মিলন মেলা-২০১৭ নামে একটি সংকলনের মোড়কও উন্মোচন করা হয়। স্বাগত বক্তব্য রাখেন আয়োজক ব্যাচের ছাত্র যুক্তরাজ্য প্রবাসী তরিকুর রশীদ চৌধুরী শওকত, প্রকাশনা সম্পাদক জয়নাল আবেদীন, জুনেদ আহমদ খান, নেছার আলী প্রমুখ। সন্ধ্যায় বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান পরিবেশন করা হয়।