March 24, 2026, 8:10 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

এসেনশল অয়েল যেভাবে স্বস্তি দেয়

এসেনশল অয়েল যেভাবে স্বস্তি দেয়

ডিটেকটিভ লাইফস্টাইল ডেস্ক

 

মানসিক অস্বস্তি, চাপ দূর করার নিশ্চিত একটি উপায় হল এসেনশল অয়েলের সুগন্ধ। এই তেলগুলো বিভিন্ন ধরনের সুগন্ধ নিয়ে আসে যা বহু যুগ ধরে মাথাব্যথা, ঘুমের সমস্যা এবং মানসিক অস্বস্তির চিকিৎসায় ব্যবহার হয়ে আসছে।

প্রশ্ন হল কীভাবে এই তেলের সুগন্ধ কাজ করে?

স্বাস্থ্যবিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের আলোকে সেটাই জানানো হচ্ছে এই প্রতিবেদনে।

বিজ্ঞান বলে, ‘প্রাকৃতিক উপায়ে ব্যথা দূর করা রাস্তাটি হল নাক থেকে মস্তিষ্কের পথ। ঘ্রাণগ্রাহী গ্রন্থিগুলোকে কড়া সুগন্ধির সংস্পর্শে আনার মাধ্যমে মানসিক অস্বস্তি দূর করা সম্ভব এবং যা শরীরে দেবে শান্ত অনুভূতি।

মানুষের নাকে থাকা ‘অলফ্যাক্টরি রিসেপ্টর’ কড়া সুগন্ধের সংস্পর্শে আসলে সক্রিয় হয় এবং মস্তিষ্ককে স্নায়বিক চাপ কমানোর সংকেত পাঠায়।

‘ল্যাভেন্ডার’, ‘পিপারমিন্ট’ এবং ‘ক্লোভ’ এই নির্দিষ্ট কয়েকটি সুগন্ধি মানসিক চাপ কমাতে ব্যবহারের পরামর্শ দেন বিশেষজ্ঞরা। কারণ, এদের গঠন আর মানসিক অস্বস্তি দূর করার অসংখ্য ওষুধের গঠন একই। বিশেষত, ‘ল্যাভেন্ডার’য়ের সুগন্ধের আছে বিশেষ ঝাঁঝ যা মস্তিষ্কের ‘নিউট্রন’কে প্রভাবিত করে এবং ‘গাবা রিসেপ্টর’কে বন্ধ করে, যার মাধ্যমে মানসিক অস্বস্তি কমে যায়।

শরীর ও মনকে শান্ত করে এমন সুগন্ধির দীর্ঘদিন ব্যবহার মস্তিষ্কের রাসায়নিক গঠনের উন্নয়নে ভূমিকা রাখে, ‘ডোমামিন’ ও এই ধরনের অন্যান্য হরমোনের উৎপাদন বাড়ায়, যা শরীর ও মনকে প্রফুল্ল করে এবং মানসিক চাপ দূরে রাখে। মৃদু মাত্রায় ‘ইনসোমনিয়া’ বা অনিদ্রা সারাতে সাহায্য করে।

একইভাবে ‘বেবি পাউডার’ ও প্রাকৃতিক কিছু উপাদান বিশেষ এক ধরনের সুবাস তৈরি করে যা শরীরকে প্রশান্তির অনুভূতি দেয় এবং মনকে দেয় নিরাপত্তার আস্থা। ফলে ঘুমের রাজ্যে নিজেকে ভাসিয়ে দেওয়া সহজ হয়।

Share Button

     এ জাতীয় আরো খবর