March 24, 2026, 2:47 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

যেভাবে ভরাট ঠোঁট পেতে পারেন

যেভাবে ভরাট ঠোঁট পেতে পারেন

ডিটেকটিভ লাইফস্টাইল ডেস্ক

মেইকআপ কিংবা কৃত্রিম পন্থায় নয় প্রাকৃতিক উপাদান ব্যবহারে পাওয়া যাবে সুন্দর ভরাট ঠোঁট।

রূপচর্চা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে প্রাকৃতিক উপাদান ব্যবহারের মাধ্যমে ঠোঁটে ভরাট ভাব আনার পন্থা এখানে দেওয়া হল।

উপাদান: পরিষ্কার লিপ গ্লস। এক টেবিল-চামচ দারুচিনির এসেনশিয়ান তেল। ছয় ফোঁটা পুদিনার তেল।

পদ্ধতি: লিপগ্লসের বোতলে দারুচিনি ও পুদিনার তেল মেশান। ভালোভাবে ঝাঁকিয়ে নিশ্চিত হয়ে নিতে হবে মিশেছে কিনা।

ব্যবহার: ভালো ফলাফলের জন্য নিয়মিত এই গ্লস ব্যবহার করতে হবে। দারুচিনি ও পুদিনা ঠোঁটে ভরাট ভাব আনতে সাহায্য করে। এই গ্লস ঠোঁটে রক্ত সঞ্চালন বাড়ায় এবং তাই ঠোঁট দেখতে টানটান ও ভরাট লাগে।

কৌশল: ঠোঁটের মৃত কোষ দূর করতে সপ্তাহে দুবার লিপ স্ক্রাব ব্যবহার করুন। আর নিয়মিত এই গ্লস ব্যবহার করলে ঠোঁট হবে সুন্দর ও আকর্ষণীয়।

Share Button

     এ জাতীয় আরো খবর