April 4, 2026, 11:21 pm

সংবাদ শিরোনাম
হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ

আইপিএলের নিলাম ২৭ ও ২৮ জানুয়ারি

আইপিএলের নিলাম ২৭ ও ২৮ জানুয়ারি

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক      


আইপিএলের সামনের আসরের নিলাম অনুষ্ঠিত হবে ২৭ ও ২৮ জানুয়ারি। অবশ্য এমনই একসময় নিলাম অনুষ্ঠিত হবে যখন জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার সঙ্গে টেস্ট খেলবে ভারত। গত ৬ ডিসেম্বর ভারতীয় ক্রিকেট বোর্ডের সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এবারের আসরে থাকছে ভিন্নতা। স্বাভাবিকের তুলনায় বড় আকারে অনুষ্ঠিত হবে আইপিএল নিলাম। একই সঙ্গে ফ্র্যাঞ্চাইজিদের পুরনো খেলোয়াড় রাখার নিয়মেও থাকছে ভিন্নতা। পুরনো খেলোয়াড়দের মধ্যে থেকে এবার সর্বোচ্চ ৫জন ক্রিকেটার রাখতে পারবে ফ্র্যাঞ্চাইজিরা। একই সঙ্গে স্কোয়াড তৈরিতে খরচের পরিমাণও বাড়ানো হয়েছে। ২৫ সদস্যের স্কোয়াড নির্বাচনে খরচ করতে পারবে ৮০ কোটি রুপি। গতবার এই মূল্যমান ছিল ৬৬ কোটিতে! আইপিএলের পরিসর বাড়ানোর চিন্তার কারণ অবশ্য আগে থেকেই ছিল। এবার তো আইসিসির কাছ থেকে ওই সময়টা আন্তর্জাতিক সূচির বাইরে রাখতে প্রস্তাব দিয়ে রেখেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। যাতে করে সব তারকা খেলোয়াড়কে খেলানো যেতে পারে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে। নীতিগতভাবে সব বোর্ডও সম্মতি দিয়ে রেখেছে। বাকি শুধু আনুষ্ঠানিকতা!

Share Button

     এ জাতীয় আরো খবর