April 5, 2026, 5:42 am

সংবাদ শিরোনাম
হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ

টি-টেন টুর্নামেন্টের সেমিফাইনালে তামিম ও সাকিবের দল

টি-টেন টুর্নামেন্টের সেমিফাইনালে তামিম ও সাকিবের দল

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

ক্রিকেটের নতুন সংস্করণ ‘টি-টেন’-এ প্লে-অফের ম্যাচে বেঙ্গল টাইগার্সের বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন পাখতুনসের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। তবে তারপরও তার দল পাখতুনস ৬ উইকেটে হারিয়েছে বেঙ্গল টাইগার্সকে। দিনের অন্য প্লে-অফে ব্যাটিং-বোলিং করার সুযোগ পাননি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তারপরও সাকিবের দল কেরালা কিংস ৮ উইকেটে হারিয়েছে টিম শ্রীলঙ্কাকে। প্লে-অফের ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করেছে তামিম ও সাকিবের দল। আজ রাতেই সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

শারজাহতে এবারের আসরে নিজের প্রথম ম্যাচেই ২৭ বলে অপরাজিত ৫৬ রান করেছিলেন তামিম। তবে গতরাতে নিজের দ্বিতীয় ম্যাচে ১০ বলে ৮ রান করে ফিরেন তিনি। তামিম ব্যর্থ হলেও জয়ের জন্য ১২৭ রানের টার্গেট শেষ বলে স্পর্শ করে পাখতুনস।

দলের পক্ষে তিন পাকিস্তানী আহমেদ শেহজাদ ১৭ বলে ৩৮, অধিনায়ক শহিদ আফ্রিদি ১০ বলে ২৩, ফখর জামান ১১ বলে ৩১ ও ইংল্যান্ডের লিয়াম ডসন ৫ বলে অপরাজিত ১৯ রান করে দলের জয় নিশ্চিত করেন। এর আগে টস হেরে প্রথমে ব্যাটিং করে দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলারের ২৬ বলে অপরাজিত ৬৮ রানের সুবাদে ২ উইকেটে ১২৬ রান করে বেঙ্গল টাইগার্স। বাসস।

Share Button

     এ জাতীয় আরো খবর