March 24, 2026, 12:50 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

পুরানো খবরের কাগজের যত ব্যবহার

পুরানো খবরের কাগজের যত ব্যবহার

ডিটেকটিভ নিউজ ডেস্ক

খবরের কাগজ অযথা জমিয়ে না রেখে তা ব্যবহার করা যায় নানান কাজে।

জীবনযাপন-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে খবরের কাগজের নানান ব্যবহার সম্পর্কে জানানো হল।

জানালা পরিষ্কার করতে: কাপড়ের সাহায্যে জানালার কাচের দাগ দূর করা বেশ কঠিন। সেক্ষেত্রে, পুরানো খবরের কাগজ দিয়ে জানালা পরিষ্কার করলে তা কাচের আর্দ্রতা শুষে নেয় এবং ভালো ভাবে পরিষ্কার করে। ভালো ফলাফল পেতে সাবান পানির পরিবর্তে ভিনিগার ও পানির দ্রবণ ব্যবহার করে কাচ পরিষ্কার করা যায়।

আসবাবের তাক বিছানো: নিউজপ্রিন্ট আর্দ্রতা শুষে নেয় এবং সহজে পুরানোভাব আসতে দেয় না। তাই খবরের কাগজ দিয়ে আসবাবের তাকে বিছিয়ে ব্যবহার করা যায়। এটা সাশ্রয়ী, ব্যবহারের পর ফেলে দেওয়া যায় এবং দেখতেও পরিচ্ছন্ন লাগে। তাই নিজের ইচ্ছেমতো ব্যবহার করে কয়েকদিন পর পরই তা বদলে নিতে পারেন।

গ্রিলার পরিষ্কার করতে: স্যান্ডউইচ, গ্রিল বা বারবিকিউ করার পর গ্রিলার খুব একটা পরিষ্কারটা বেশ কষ্টকর। কাজ শেষ হওয়ার পর সুইচ বন্ধ করে কিছুক্ষণ অপেক্ষা করুন। তারপর কয়েক ফোঁটা পানি ভেতরে ও বাইরে ছিটিয়ে দিয়ে পুরানো খবরের কাগজের সাহায্যে পরিষ্কার করে নিন।

বারবিকিউ’য়ের গ্রিল পরিষ্কার করার জন্য চার পরত কাগজ গ্রিলের ওপর দিয়ে এমনভাবে পানি স্প্রে করুন যেন কাগজ তা শুষে নেয়। এরপর বারবিকিউয়ের ঢাকনা বন্ধ করে ১৫ মিনিট অপেক্ষা করুন। ওই কাগজ দিয়েই ভিতরটা ভালোভাবে পরিষ্কার করে নিন। সব শেষে শুকনা কাপড় দিয়ে সব মুছে নিন।

মোড়ক: কোনো কিছু সংরক্ষণ করতে খবরের কাগজ ব্যবহার করা যায়। নাজুক কোনো কিছু প্যাকেট করতে তিন পরতে কাগজ পেঁচিয়ে নিন। কিছু কাগজ এর ভিতরেও গুঁজে দিতে পারেন যেমন- কাপ। কিছু কাগজ কুঁচকে জিনিসের চারপাশে গুজে দিন। এতে জিনিস ভালো থাকে এবং ভাঙার সম্ভাবনাও থাকবে না।

Share Button

     এ জাতীয় আরো খবর