March 24, 2026, 2:27 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

প্রবল ইচ্ছাশক্তি প্রয়োজন ধূমপান ত্যাগে

প্রবল ইচ্ছাশক্তি প্রয়োজন ধূমপান ত্যাগে

ডিটেকটিভ নিউজ ডেস্ক

ধূমপান স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। শরীরের এমন কোনো অঙ্গ নেই যেখানে ধূমপানের সর্বগ্রাসী থাবা হানে না। ধূমপানের কারণে যে রোগসমূহের উৎপত্তি হয় তাদের মধ্যে অন্যতম হলোÑস্ট্রোক, বিভিন্ন ধরনের ক্যান্সার, যেমন-মুখ গহ্বর, গলা, ফুসফুস, হার্ট অ্যাটাক, গ্যাস্টিক আলসার, উচ্চ রক্তচাপ, কিডনি ফেইলিউর।

জনসচেতনতার কারণে অনেকেই ধূমপান নামক এই ঘাতককে চিরতরে নির্বাসনে দিতে চান। কিন্তু নানা কারণে ধূমপান আর ছাড়া হয় না। তবে বিশেষজ্ঞগণ ধূমপানের আসক্তি থেকে নিজেকে রক্ষার কিছু উপায় বলে দিয়েছেন। যেমনÑপ্রথমে মনস্থির করুন। পরিবারের সদস্য, নিকটাত্মীয়, বন্ধু-বান্ধব ও সহকর্মীদের সহযোগিতা নিন।

ধূমপান ত্যাগের প্রাথমিক পর্যায়ে কিছুটা শারীরিক ও মানসিক অস্বস্তি বোধ হতে পারে। কারণ, দীর্ঘদিন ধূমপানের ফলে এর প্রতি মানসিক ও শারীরিক নির্ভরতা গড়ে উঠে। অস্বস্তি কাটাতে চিনিমুক্ত চুইংগাম, মিন্ট বা ক্যান্ডি ব্যবহার করতে পারেন। প্রচুর পরিমাণ পানি পান করুন। শাক-সবজি ও ফলমূল বেশি করে খান। মনকে ব্যস্ত রাখুন। প্রতিদিন হালকা ব্যায়াম করুন কিংবা পছন্দের গান শুনুন। প্রতিদিন একটি বা দুটি করে সিগারেট কমিয়ে ফেলুন নিয়ম করে। ধূমপায়ীদের সঙ্গ এড়িয়ে চলুন। সর্বোপরি নিজ, পরিবার ও সন্তানের কথা ভেবে প্রবল ইচ্ছাশক্তি ধরে রাখুন।

Share Button

     এ জাতীয় আরো খবর