-
- অপরাধ, সারাদেশে
- জগন্নাথপুরে শিক্ষাপ্রতিষ্টানের ট্রান্স মিটার চুরি
- আপডেট সময় December, 14, 2017, 11:46 pm
- 974 বার পড়া হয়েছে
জগন্নাথপুরে শিক্ষাপ্রতিষ্টানের ট্রান্স মিটার চুরি
মোঃফখরুল ইসলাম,জগন্নাথপুর(সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুরে পাটলি ইউনিয়নে সাচায়ানি গ্রামে জামেয়া মাদ্রাসার সামনের কুটি থেকে গতকাল রাত্রে ট্রান্সমিটার চুরির খবর পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতের আধারে কে বা কারা ট্রান্সমিটারটি চুরি করে নিয়ে যায়। জামেয়া মাদ্রাসার শিক্ষানুরাগী সদস্য আব্দুল কাইয়ুম জানান, মাদ্রাসার ১৫ কেভিএ-এ ট্রান্সমিটারটি চুরি হওয়ায় ওই শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। চলন্ত লাইন থাকা অবস্থায় কী করে ট্রান্সমিটার চুরি হতে পারে তা এখন আলোচনা হচ্ছে। উপজেলায় অহরহ ট্রান্সমিটার চুরি হলেও তা রোধে কার্যকর কোনো পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না বলে তিনি অভিযোগ করেন।
এ দিকে ট্রান্সমিটার চুরির পর বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় দুর্ভোগে ছাত্র/ছাত্রীগন।এ অবস্থায়, জগন্নাথপুর বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের অতি সত্বর ট্রান্সমিটার সংযোগ দিয়ে ছাত্র/ছাত্রীদের দুর্ভোগ ঘোচাতে অনুরোধ জানান শিক্ষাপ্রতিষ্টানের শিক্ষকগন।
জগন্নাথপুর পল্লী বিদ্যুৎ অফিসে দায়িত্বে থাকা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম জানান, গতরাত্রে ট্রান্সমিটার চুরি হয়েছে। মাদ্রাসা কর্তৃক পক্ষ ফোন করে আমাদের অফিসে জানিয়েছেন। আমরা মৌখিকভাবে উদ্ধর্তন অফিসে জানিয়েছি আগামীকাল লিখিত জানাবো।
এ জাতীয় আরো খবর