April 2, 2026, 10:52 pm

সংবাদ শিরোনাম
বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী

২১ আগস্ট গ্রেনেড হামলা প্রকৃত অপরাধীদের আড়াল করতেই জজ মিয়াকে দিয়ে মিথ্যা স্বীকারোক্তি দেয়ানো হয় : রাষ্ট্রপক্ষ

২১ আগস্ট গ্রেনেড হামলা

প্রকৃত অপরাধীদের আড়াল করতেই জজ মিয়াকে দিয়ে মিথ্যা স্বীকারোক্তি দেয়ানো হয় : রাষ্ট্রপক্ষ

ডিটেকটিভ নিউজ ডেস্ক

২০০৪ সালের ২১ আগস্ট তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বকে হত্যার উদ্দেশ্যে পরিচালিত ভয়াবহ গ্রেনেড হামলায় প্রকৃত অপরাধীদের আড়াল করতেই নিরিহ জজ মিয়াকে দিয়ে মিথ্যা স্বীকারোক্তি আদায় করা হয়। রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি সিনিয়র অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় গতকাল বুধবার ২০তম দিনের মতো যুক্তিতর্কে এ তথ্য উপস্থাপন করেন। তিনি বলেন, খেটে খাওয়া নিরিহ জজ মিয়াকে দিয়ে ২০০৪ সালের ২১ আগস্ট হামলার ঘটনায় মিথ্যা সাজানো স্বীকারোক্তি আদায় করা ছিল একটি জঘন্য ঘটনা। তৎকালীন সরকার ও প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিদের দ্বারা এ অপকর্ম করানো হয়েছে। এটি অনেকটা রক্ষক হয়ে ভক্ষক হওয়ার মতো। ২১ আগস্ট হামলা পরিকল্পনায় প্রশাসনিক সহায়তার আশ্বাস বাস্তবায়নে এ অপকর্ম আইনের শাসনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করা। জজ মিয়ার জবানবন্দি তুলে ধরে রাষ্ট্রপক্ষ থেকে বলা হয়, জজ মিয়াকে ভয়-ভীতি, প্রলোভন দেখিয়ে মিথ্যা-বানোয়াট স্বীকারোক্তি আদায় করা হয়। শেখ হাসিনা ও আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বকে হত্যা, দেশ জঙ্গিবাদের বিস্তৃতি ঘটাতে প্রকৃত জড়িতদের আড়াল করতে জজ মিয়াকে দিয়ে মিথ্যে স্বীকারোক্তির নাটক তৈরীর অপচেষ্টা চালানো হয়। জজ মিয়া এ মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষি হিসেবে ৭ জন আসামীকে সম্পৃক্ত করে আদালতে জবানবন্দি পেশ করেন। আসামিরা হচ্ছেন-সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক আইজিপি শহুদুল হক, আশরাফুল হুদা ও খোদা বকস চৌধুরী, মামলার সাবেক তিন তদন্ত কর্মকর্তা- সিআইডি’র সাবেক এসপি রুহুল আমিন, সিআইডি’র সাবেক এএসপি আতিকুর রহমান ও আবদুর রশিদ। রাজধানীর পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে পুরনো কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিনের আদালতে এ মামলার বিচার চলছে। মামলার কার্যক্রম আগামীক ১৮ ডিসেম্বর পর্যন্ত মুলতবি করা হয়েছে। আদালতের আদেশে বলা হয়-আগামী ১৮, ১৯ ও ২০ ডিসেম্বর মামলার কার্যক্রম যথারীতি চলবে। প্রধান কোঁসুলিকে যুক্তিতর্ক পেশে আরো সহায়তা করছেন আইনজীবী আকরাম উদ্দিন শ্যামল ও ফারহানা রেজা। এ ছাড়াও রাষ্ট্রপক্ষে আবুল কালাম আজাদ, মো. আমিনুর রহমান, আবুল হাসনাত, ইমানুর রহমান ও আশরাফ হোসেন তিতাস উপস্থিত ছিলেন। অপরদিকে আসামিপক্ষে আইনজীবী আবদুল সোবহান তরফদারসহ অন্যান্যরা আদালতে উপস্থিত ছিলেন। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় গত ২৩ অক্টোবর থেকে রাষ্ট্রপক্ষে যুক্তিতর্ক শুরু হয়েছে। গতকাল বুধবার রাষ্ট্রপক্ষের সাক্ষি (পিডব্লিও) ১০২ থেকে ১২০ নং সাক্ষ্যের আলোকে জবানবন্দি তুলে ধরা হয। এ মামলায় রাষ্ট্রপক্ষে মোট ৫১১ জনকে সাক্ষি করা হয়েছে। এর মধ্যে মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) সিআইডির জ্যেষ্ঠ বিশেষ পুলিশ সুপার আবদুল কাহার আকন্দসহ ২২৫ জন সাক্ষ্য দিয়েছেন। আসামীপক্ষেও ২০ জন সাফাই সাক্ষ্য দিয়েছে। রাষ্ট্রপক্ষ এসব সাক্ষ্য জেরা করেছে। ২১ আগষ্টের ওই নৃশংস হামলায় পৃথক দুটি মামলায় মোট আসামি ৫২ জন। মামলার আসামি বিএনপি-জামায়াত জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, বিএনপি নেতা সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ২৩ জন কারাগারে রয়েছে। এ মামলায় পুলিশের সাবেক আইজি আশরাফুল হুদা, শহুদুল হক ও খোদাবক্স চৌধুরী, লে.কমান্ডার (অব:) সাইফুল ইসলাম ডিউক এবং মামলার সাবেক তিন তদন্ত কর্মকর্তা- সিআইডি’র সাবেক এসপি রুহুল আমিন, সিআইডি’র সাবেক এএসপি আতিকুর রহমান ও আবদুর রশিদসহ মোট ৮ জন জামিনে রয়েছে। তারেক রহমান, বিএনপি নেতা হারিছ চৌধুরী, শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, মেজর জেনারেল (এলপিআর) এটিএম আমিন, লে.কর্নেল (অব.) সাইফুল ইসলাম জোয়ার্দারসহ ১৮ জন এখনো পলাতক। এ ছাড়া ৩ জন আসামি জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, মুফতি হান্নান ও শরীফ সাইদুল আলম বিপুলের অন্য মামলায় মৃত্যুদন্ড কার্যকর হওয়ায় এ মামলা থেকে তাকে অব্যাহতি দেয়া হয়। পলাতক আসামীদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী রয়েছেন। বিএনপি-জামায়াতের জোট সরকারের আমলে ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের এক সন্ত্রাসবিরোধী সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলার ঘটনা ঘটে। ওই নৃশংস হামলায় ২৪ জন নিহত ও নেতকর্মী-আইনজীবী-সাংবাদিকসহ পাঁচ শতাধিক লোক আহত হয়। নিহতদের মধ্যে ছিলেন তৎকালীন মহিলা আওয়ামী লীগের সভানেত্রী প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের পতœী আইভি রহমান। তৎকালীন বিরোধী দলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের প্রথম সারির অন্যান্য নেতা এই গ্রেনেড হামলা থেকে অল্পের জন্য প্রাণে বেঁচে যান। শেখ হাসিনা প্রাণে বেঁচে গেলেও গ্রেনেডের প্রচন্ড শব্দে তার শ্রবণশক্তি আঘাতপ্রাপ্ত হয়।

Share Button

     এ জাতীয় আরো খবর