March 24, 2026, 11:45 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

এই গরমে হেয়ারস্টাইল

এই গরমে হেয়ারস্টাইল

ডিটেকটিভ লাইফস্টাইল ডেস্ক

গরমে খোলা চুলে অন্যকে দেখতেও অস্বস্তি লাগে। আর নিজের মাথার চুল নিয়ে তো যুদ্ধ করতে হয়। খোলা চুলে ঘাম আটকে যায়, যা খুবই যন্ত্রণা ও বিরক্তির। গরমও অনেক বেশি লাগে।

এই সময়ে খোলা চুলে বাইরে যাওয়ার কথা না ভাবাই ভালো। সহজ হেয়ারস্টাইল জেনে নিন। চুল সারাদিন ঠিক থাকবে, আপনিও নিশ্চিন্তে স্বস্তির সঙ্গে কাজ করতে পারবেন।

ডুয়াল ব্রেইডেড বান

সেসব অনুষ্ঠান যেখানে স্টাইল ও আরাম দু’টিই দরকার, ডুয়াল ব্রেইডেড বান সেখানে করুন। দু’দিক থেকে অল্প চুলের ভাগ নিয়ে নিয়ে বেণি করে মাথার পিছনে কয়েকটা হেয়ার পিন দিয়ে আটকে দিন। সহজেই তৈরি করতে পারবেন এই বান।

কার্লড বান

গরমকালের কোনো অনুষ্ঠানে যাওয়ার সময় আপডুর ক্ষেত্রে কার্ল ম্যাজিকের মতো কাজ করে। ওপরে কার্ল করে পাশ দিয়ে কিছু চুল ছেড়ে রাখুন, এটি আপনার সাজে আলাদা মাত্রা যোগ করবে।

আর কিছুই করতে না চাইলে শুধু চুলগুলোকে ধরে মাথার ওপর একটি টাইট বান বানিয়ে ফেলুন। গরমকালের জন্য এটাই আদর্শ হেয়ারস্টাইল।

Share Button

     এ জাতীয় আরো খবর