March 25, 2026, 3:11 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

ঘুমানোর বালিশটি শরীরের জন্য ভালো তো?

ঘুমানোর বালিশটি শরীরের জন্য ভালো তো?

ডিটেকটিভ লাইফস্টাইল ডেস্ক

আজকাল বালিশ নিয়ে অনেক কথাই হচ্ছে। কিন্তু নিজের ঘুমানোর বালিশটি আরামদায়ক ও শরীরের জন্য ভালো তো? জানেন তো, ঘুমানোর বালিশ ঠিক না হলে অনিদ্রা, মাথাব্যথা, ঘাড়ে ব্যথা-ক্লান্তি-অবসাদ হতে পারে।

বিশেষজ্ঞরা বলেন, মাথার আকারের ওপর নির্ভর করে আপনার জন্য সঠিক বালিশ কোনটি। যেমন মাথার বড় বলে কিং বা কুইন সাইজের বালিশ নিন। আর মাথা ছোট হলে বালিশও হবে ছোট।

অনেকেই ফোমের বালিশ ব্যবহার করেন, কিন্তু তা শরীরের জন্য উপকারী নয়। কার্পাস বা শিমুল তুলার বালিশ শরীরের সুস্থতা ও ঘুমের জন্য ভালো।

বালিশ বেশি উঁচু হবে না আবার খুব নিচুও হবে না। খুব শক্ত বা নরম বালিশও কিন্তু ব্যবহারে বারণ করেন বিশেষজ্ঞরা।

পাশ ফিরে শোওয়ার সময় কাঁধের সঙ্গে গলার যতটা দূরত্ব, বালিশের সঙ্গেও কাঁধের যেন ততটাই হয়। অর্থাৎ ঘাড়ের ওপরের দিকের সঙ্গে বালিশের শেষ ভাগ যেন স্পর্শ করে থাকে। কেনার সময় এই বিষয়টিও মাথায় রাখতে হবে।

বালিশের ওপর একটা আলাদা সুতির কাপড়ের পরিষ্কার কভার ব্যবহার করুন। এতে বালিশ কম ময়লা হবে, দীর্ঘ দিন নতুনের মতো থাকবে।

এবার আসুন দরদামে, একটি ভালো তুলার বালিশ বানাতে বা রেডিমেট কিনতে এক হাজার কিছু কম বেশি প্রয়োজন হয়। তবে ফাইভারের বা পাখির পালকের বালিশের দাম আরও একটু বেশি হতে পারে।

Share Button

     এ জাতীয় আরো খবর