March 24, 2026, 6:42 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

কলায় দূর হবে চুলের আগা ফাটা

কলায় দূর হবে চুলের আগা ফাটা

ডিটেকটিভ লাইফস্টাইল ডেস্ক

 

আগা ফেটে চুল বিবর্ণ হয়ে পড়েছে? কলার হেয়ার প্যাক ব্যবহার করতে পারেন নিয়মিত। কলায় থাকা পটাশিয়াম ও প্রাকৃতিক তেল চুলের আগা ফাটা দূর করার পাশাপাশি চুল করে ঝলমলে।

একটি পাকা কলা চটকে নিন। একটি ডিম ফেটিয়ে মেশান কলার মিশ্রণে। ১ টেবিল চামচ নারকেল তেল ও ৩ টেবিল চামচ মধু মিশিয়ে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগান মিশ্রণটি। শাওয়ার ক্যাপ দিয়ে ঢেকে নিন চুল। ১ ঘণ্টা পর ভেষজ শ্যাম্পু ব্যবহার করে ধুয়ে ফেলুন।

একটি পাকা কলা চটকে ২ টেবিল চামচ টক দই মেশান। কয়েক ফোঁটা লেবুর রস আর কয়েক ফোঁটা গোলাপজল মিশিয়ে নিন। চুলের আগা থেকে গোড়া পর্যন্ত মিশ্রণটি লাগিয়ে রাখুন। ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে।

একটি পাকা কলা চটকে ২ টেবিল চামচ মধুর মিশিয়ে চুলে লাগান। কিছুক্ষণ পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

১ কাপ গরম দুধের সঙ্গে একটি পাকা কলার পেস্ট মেশান। মিশ্রণটি চুলে ১০ মিনিট লাগিয়ে রেখে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

কয়েক টুকরা পাকা পেঁপে ও পাকা কলা একসঙ্গে পেস্ট করে চুলে লাগিয়ে রাখুন। কিছুক্ষণ পর মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

তথ্য: বোল্ডস্কাই

Share Button

     এ জাতীয় আরো খবর