April 7, 2026, 4:04 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

নাসিরনগর হামলায় ২২৮ জনের বিরুদ্ধে চার্জশিট

নাসিরনগর হামলায় ২২৮ জনের বিরুদ্ধে চার্জশিট

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সহিংসতার ঘটনায় ১৩ মাস পর একটি মামলার অভিযোগপত্র (চার্জশিট) আদালতে দাখিল করার জন্যে পুলিশের আদালত পরিদর্শকের কাছে জমা দিয়েছেন নাসিরনগর থানার কর্মকর্তা ইনচার্জ (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা শওকত হোসেন। গতকাল রোববার বিকেলে পুলিশের আদালত পরিদর্শক মাহবুবুর রহমান জানিয়েছেন, চার্জশিটে কিছু ত্রুটি থাকায় আজ (গতকাল) আদালতে জমা দেয়া হয়নি। দু’এক দিনের মধ্যে আদালতে তা দাখিল করা হবে।

উপজেলা সদরের গৌর মন্দিরে হামলা, ভাঙ্গচুর-লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় আওয়ামী লীগ ও বিএনপি নেতা এবং ২ জন ইউপি চেয়ারম্যানসহ মোট ২২৮ জনকে অভিযুক্ত করে এই অভিযোগপত্র তৈরি হয়েছে বলে পুলিশের দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে।

২০১৬ সালের ৩০ অক্টোবর নাসিরনগর উপজেলা সদরের গৌর মন্দিরে হামলা, ভাঙ্গচুর, লুটপাট ও অগ্নি সংযোগের ঘটনায় মন্দিরের সাধারণ সম্পাদক নির্মল চৌধুরী বাদী হয়ে হাজার-বারশ’ অজ্ঞাতনামা লোককে আসামি করে এই মামলাটি দায়ের করেন।

রসরাজ দাশ নামে হরিপুরের এক যুবকের ফেসবুক আইডিতে ধর্মীয় অবমাননাকর ছবি আপলোড করার ঘটনায় গত বছরের ২৯ ও ৩০ অক্টোবর তুলকালাম হয় নাসিরনগরে। সেসময় অর্ধশতাধিক ঘরবাড়িতে ভাঙ্গচুর চালানো হয়। এ ঘটনায় দুই সহ¯্রাধিক অজ্ঞাত পরিচয় লোককে আসামি করে ৮টি মামলা হয়। পুলিশ গ্রেফতার করে ১২৪ জনকে। এরমধ্যে গৌরমন্দির ও দত্তবাড়ির মন্দির ভাঙ্গচুর করার ঘটনায় দায়ের হওয়া ২টি মামলায় ১০৪ জনকে গ্রেফতার দেখানো হয়।

Share Button

     এ জাতীয় আরো খবর