March 24, 2026, 9:46 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

হলুদের যতগুণ

হলুদের যতগুণ

ডিটেকটিভ লাইফস্টাইল ডেস্ক

শরীর সুস্থ রাখার পাশাপাশি ত্বকের যতেœও হলুদ সহায়তা করে।

পুষ্টিবিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে হলুদের নানান স্বাস্থ্য গুণ সম্পকে এখানে জানানো হল।

অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ: হলুদ অ্যান্টিঅক্সডেন্ট সমৃদ্ধ, যা মুক্ত মৌলের কারণে হওয়া দীর্ঘস্থায়ী অসুস্থতা দূর করে। এটা হৃদরোগের ঝুঁকি কমায় এমনকি ক্যান্সারেরও ঝুঁকি কমাতে সাহায্য করে।

ত্বক ভালো রাখে: এর জীবাণুনাশক ও প্রদাহরোধী উপাদান ত্বকের ক্ষতি যেমন- অকালে বলিরেখা, গায়ের রংয়ের ভারসাম্যহীনতা ও দাগ দূর করতে সাহায্য করে।

মানসিক চাপ কমায়: হলুদ পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। চাপ সৃষ্টিকারী হরমোনের মাত্রা কমিয়ে শরীর ও মানসিক চাপ কমাতে সাহায্য করে হলুদ।

শক্তি বৃদ্ধি: পরিবেশের ভারসাম্যহীনতার কারণে মানুষের হরমোনের পরিবর্তন ঘটে; ফলে শক্তি হ্রাস পায়। নিয়মিত হলুদ ব্যবহারে কঠিন সময় ও দুর্বল অবস্থায় শক্তি সরবারহ করতে সাহায্য করে।

বিপাক বৃদ্ধি: বহু বছর ধরে হলুদ ব্যবহার হয়ে আসার পেছনে এর বিপাক বৃদ্ধির ক্ষমতা অন্যতম। হলুদে থাকা কারকিউমিন উপাদান বিপাক বাড়ায় এবং খাবার ভেঙে সহজেই শক্তি উৎপাদনে সাহায্য করে।

ওজন কমায়: বিপাক দ্রæত হওয়া ওজন কমানোর সহায়ক। হলুদ বিপাক বাড়ায় পাশাপাশি কোষের চর্বি খরচ করে ওজন কমাতে সাহায্য করে।

ডায়াবেটিস প্রতিকার করে: হলুদ রক্তের শর্করা নিয়ন্ত্রণ করে টাইপ ওয়ান এবং টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি কমায়।

Share Button

     এ জাতীয় আরো খবর