April 1, 2026, 5:57 pm

সংবাদ শিরোনাম
বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী

অস্ট্রেলিয়া ১৩৮ রানেই অলআউট

অস্ট্রেলিয়া ১৩৮ রানেই অলআউট

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

অ্যাডিলেইড টেস্টের দ্বিতীয় ইনিংসে ইংলিশ পেসারদের বোলিং তোপে মাত্র ১৩৮ রানেই অলআউট হয়েছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ৪৪২ রান করেছিল অসিরা। জবাবে তৃতীয় দিনে ইংল্যান্ড অলআউট হয়েছে ২২৭ রানে।

প্রথম ইনিংসে ২১৫ রানের লিড পেলেও ইংল্যান্ডকে ফলোঅন না করিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে বিপর্যযে পড়ে দলটি। তাই ইংল্যান্ডের সামনে জয়ের জন্য ৩৫৪ রানের বড় টার্গেট নির্ধারিত হয়েছে।

দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে গতকাল ৫৩ রান তুলতেই ৪ উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। আজ চতুর্থ দিনে এর সঙ্গে আর ৮৫ রান যোগ করতেই অলআউট স্মিথ বাহিনী।

অসিদের হয়ে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ২০ রানের ইনিংস খেলতে পেরেছেন উসমান খাজা ও মিচেল স্টার্ক। প্রথম ইনিংসে সেঞ্চুরি পাওয়া শন মার্শ আউট হয়েছেন ১৯ রানে।

ইংল্যান্ডের হয়ে জেমস অ্যান্ডারসন সর্বোচ্চ ৫টি উইকেট নিয়েছেন। এ ছাড়া ৪টি উইকেট নেন ক্রিস ওয়াকস।

Share Button

     এ জাতীয় আরো খবর