April 10, 2026, 5:54 am

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

রাজধানীতে চলন্ত বাসে দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত

রাজধানীতে চলন্ত বাসে দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

রাজধানীতে চলন্ত বাসে দুর্বৃত্তদের গুলিতে শহীদুল ইসলাম নামে এক যুবক আহত হয়েছেন। গতকাল সোমবার দুপুর দেড়টার দিকে শেরেবাংলা নগরের শিশু মেলার সামনে গুলিবিদ্ধ হন তিনি। এ সময় দুর্বৃত্তরা তার হাতে থাকা ব্যাগ ছিনিয়ে নিয়ে গেছে।

শহীদুল বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন। তিনি মধ্যবাড্ডা এলাকায় একটি চেয়ারের দোকানের কর্মচারী।

শহীদুল  জানান, সাভারের একটি দোকানে কাজ শেষে বাসে করে মধ্যবাড্ডায় দোকানে ফিরছিলাম। পথে বাসটি শেরেবাংলা নগরের শিশু মেলার সামনে এলে আমাকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এ সময় আমার সঙ্গে থাকা ব্যাগ ছিনিয়ে নেয় তারা। খবর পেয়ে আমার দোকানের মালিক হাসপাতালে ছুটে আসেন।

তিনি আরও জানান, আমার ছিনতাই হওয়ার ব্যাগের ভেতরে চেয়ার মেরামত করার যন্ত্রপাতি ছিলো। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া  বলেন, গুলিবিদ্ধ শহীদুল হাসপাতালে চিকিৎসাধীন। তবে ঘটনাটি রহস্যজনক।

Share Button

     এ জাতীয় আরো খবর