April 4, 2026, 10:50 am

সংবাদ শিরোনাম
বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী

এলজি স্মার্টফোন আইফোনের চেয়েও দামী

এলজি স্মার্টফোন আইফোনের চেয়েও দামী

ডিটেকটিভ প্রযুক্তি ডেস্ক

 

দামের দিক থেকে আইফোনকে ছাড়িয়েছে এলজি’র ‘সিগনেচার এডিশন’ স্মার্টফোন।

অ্যাপলের সবচেয়ে দামি আইফোন হলো আইফোন ঢ, যার মূল্য ৯৯৯ মার্কিন ডলার। আর এলজি’র এই বিশেষ সংস্করণের স্মার্টফোনটির মূল্য ১৮০০ ডলার, বলা হয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ-এর প্রতিবেদনে।

জিরকোনিয়াম সিরামিক দিয়ে বানানো হয়েছে এলজি’র এই স্মার্টফোনটি। ফলে দীর্ঘদিন ব্যবহারের পরও এতে কোনো দাগ পড়বে না। তবে, পড়ে গেলে ভেঙ্গে যাবে স্মার্টফোনটি। এলজি ভি৩০ অ্যান্ড্রয়েড স্মার্টফোনেরই সিগনেচার এডিশন এটি।

ডিভাইসটিতে কিছুটা সীমাবদ্ধতাও রেখেছে ইলেক্ট্রনিক পণ্য নির্মাতা দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠানটি। মাত্র ৩০০টি এমন ডিভাইস বিক্রি করবে এলজি। গ্রাহক ডিভাইসের পেছনে নিজের নামও খোদাই করে নিতে পারবেন।

ছয় ইঞ্চি ওলেড পর্দা থাকবে ডিভাইসটিতে। আর চার জিবির পরিবর্তে ছয় জিবি র‌্যাম থাকবে এতে। আর স্মার্টফোনটির ইন্টার্নাল স্টোরেজ হবে ২৫৬জিবি।

Share Button

     এ জাতীয় আরো খবর