March 23, 2026, 7:38 am

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

পূর্ব-নারায়নপুরে পুজা অনুষ্ঠিত

শেখ শামীম-উর-রহমান কালিগঞ্জ(সাতক্ষীরা)প্রতিনিধিঃ

কালিগঞ্জ উপজেলার পূর্ব-নারায়নপুরে শীতলা পুজা উপলক্ষ্যে ৩দিন ব্যাপী মেলা অনুষ্ঠিত হয়েছে। পূর্ব-নারায়নপুর শীতল তলা যুব সংঘের আয়োজনে প্রতি বছরের ন্যায় এবছরও ব্যাপক জাক জমক ও উৎসব মুখর পরিবেশে শীতলা পুজা উপলক্ষ্যে সকল ধর্মের মানুষের উপস্থিতিতে এক মিলন মেলায় পরিনত হয়। ৮মার্চ সোমবার বিকালে পুজা মন্ডপ প্রাঙ্গনে বিশিষ্ঠ ব্যক্তি বর্গের উপস্থিতিতে আলোচনা সভা ও র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। পুজা কমিটির অন্যতম অরুন কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে নব নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যানের বড় ভাই অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও দৃষ্ঠিপাতের ব্যুরো প্রধান আশেক মেহেদী বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, প্রেসক্লাবের সাধারন সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সরকারী সখিপুর খানবাহাদুর আহছানউল্লা কলেজের ক্রীড়া শিক্ষক শামছুল হুদা কবির খোকন, কালিগঞ্জ আদর্শ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, উত্তর কালিগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল কুমার ঘোষ, ইউপি সদস্য নিরাঞ্জন কুমার ঘোষ, মহিলা মেম্বর মৌসুমী পারভীন, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সাইফুল ইসলাম, সাংবাদিক শেখ মোদাচ্ছের হোসেন জান্টু প্রমুখ। পুজা উপলক্ষ্যে সেখানে বিভিন্ন ধরণের দোকান ও মেলা বসে।

প্রাইভেট ডিটেকটিভ/ ১০ এপ্রিল ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর