April 7, 2026, 3:43 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

১৫ এপ্রিল জানা যাবে ভারতের বিশ্বকাপ দল

১৫ এপ্রিল জানা যাবে ভারতের বিশ্বকাপ দল

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

বিশ্বকাপ আসতে খুব একটা দেরি নেই। ৩০ মে শুরু হবে ক্রিকেটের সবচেয়ে বড় আসর। ইতোমধ্যে নিউজিল্যান্ড জানিয়ে দিয়েছেন তাদের চূড়ান্ত স্কোয়াড। ভারতও চূড়ান্ত করে ফেলেছে তাদের বিশ্বকাপ দল। ইংল্যান্ডের আসরে কারা খেলতে যাচ্ছেন, সেটা জানতে অপেক্ষা করতে হবে ১৫ এপ্রিল পর্যন্ত।

ওই দিনই ভারত ঘোষণা করবে তাদের বিশ্বকাপ স্কোয়াড। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকইনফো’র খবর, ১৫ এপ্রিল বিরাট কোহলির নেতৃত্বে ভারতের বিশ্বকাপ দল ঘোষণা করবে বিসিসিআই। গত রবিবার এক বৈঠকে বিশ্বকাপের দল চূড়ান্ত করতে কোহলি বসেছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচকদের সঙ্গে।

বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করার শেষ দিন ২৩ এপ্রিল। আইসিসির বেঁধে দেওয়ার এই সময়ের আগেই দল ঘোষণা করতে চায় ভারত। কারণ ২০১১ সালের পর আবারও দেশের মাটিতে শিরোপা আনার লক্ষ্যে খেলোয়াড়দের মানসিকভাবে প্রস্তুত থাকার সময় দিতে চায় তারা।

গত ফেব্রুয়ারিতে নির্বাচক কমিটির চেয়ারম্যান এমএসকে প্রসাদ জানিয়েছিলেন, তারা ২০ জনের দল চূড়ান্ত করে রেখেছেন, সেখান থেকেই বেছে নেওয়া হবে ‘সেরা ১৫’। ‘ক্রিকইনফো’কে দেওয়া সাক্ষাৎকারে প্রসাদ বলেছিলেন, ‘একটা জায়গার জন্য হয়তো শেষ সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে, তাছাড়া বাকি জায়গাগুলোর ব্যাপারে আমরা পরিষ্কার।’ তিনিও এটাও নিশ্চিত করেছিলেন, আইপিএলের পারফরম্যান্স বিশ্বকাপ দল নির্বাচনে প্রভাব ফেলবে না।

অধিনায়ক কোহলিও জানিয়েছিলেন একই কথা। ভারতীয় ব্যাটসম্যানের বক্তব্য ছিল এমন, ‘আইপিএলে খেলোয়াড়রা কেমন করবে, তার ওপর কিছুই নির্ভর করবে না। যদিও দুই-একজন খেলোয়াড় আইপিএলে ভালো করতে না পারে, তাহলেও তারা বিশ্বকাপের চিত্র থেকে বাইরে চলে যাবে না।’ ক্রিকইনফো

Share Button

     এ জাতীয় আরো খবর