April 7, 2026, 3:43 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

আজ মাঠে ফিরছেন তাসকিন

আজ মাঠে ফিরছেন তাসকিন

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

চোটের পর বোলিং শুরু করেছেন মাত্র ছয়দিন হলো। পুরো রান আপে বোলিং করেছেন কেবল তিন সেশন। কিন্তু বিশ্বকাপ দল ঘোষণার সময় যে এগিয়ে আসছে! নিজেকে ফিট প্রমাণে মরিয়া তাসকিন আহমেদ তাই খেলতে নামছেন ম্যাচে। বুধবার ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ দিয়ে এই ফাস্ট বোলার ফিরছেন মাঠে।

চোট নিয়ে বাইরে ছিলেন বলে প্রিমিয়ার লিগে কোনো দলে ছিলেন না। শেষ পর্যন্ত তার ঠিকানা হয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। এখন পর্যন্ত পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দলটির হয়ে মিরপুরে উত্তরা স্পোর্টিংয়ের বিপক্ষে খেলবেন তাসকিন।

গত ১ ফেব্রুয়ারি বিপিএলে সিলেট সিক্সার্সের হয়ে ম্যাচে চোট পাওয়ার পর এটিই হতে যাচ্ছে তাসকিনের প্রথম ম্যাচ। মঙ্গলবার একাডেমি মাঠে বোলিং অনুশীলনের পর নিজেই জানালেন ফেরার খবর। বিশ্বকাপ দল ঘোষণার সময় এগিয়ে আসছে। তাড়নাটা যে সেই কারণেই, তা লুকালেন না।

“এটাই আমার স্বপ্ন (বিশ্বকাপ খেলা)। এটার জন্যই এত কষ্ট করছি। আল্লাহর কাছে শুকরিয়া যে খেলার অনুমতি পেয়েছি। আল্লাহ চাইলে কালকে খেলতে নামব। সবার কাছে দোয়া চাচ্ছি যেন সুস্থ থাকতে পারি, ভালো খেলতে পারি।”

“ফুল রান আপে তিনটি সেশন বোলিং করেছি। কোনো সমস্যা হয়নি। তবে প্রায় আড়াই মাস পর খেলতে নামব, একটুৃ (অস্বস্তি থাকতে পারে)। ফিটনেস নিয়ে আমি আত্মবিশ্বাসী। ভালো অবস্থায় আছি।”

বিশ্বকাপ দলে থাকার জন্য তাড়াহুড়ো করছেন কিনা, এই প্রশ্ন ওঠা অস্বাভাবিক নয়। তবে তাসকিন ঝুঁকির কিছু দেখছেন না।

“আমার মনে হয়েছে, ম্যাচ খেলার মতো অবস্থায় চলে এসেছি। আর অনুশীলনে তো সবটুকু দিয়েই বোলিং করছি। ভেবে দেখলাম, এই বোলিংটাই ম্যাচে করি। এই তো।”

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী  বললেন, তিনিও মনে করছেন না, খুব তাড়াহুড়ো হচ্ছে তাসকিনের।

“দেখুন, এমনিতেই আমাদের টার্গেট ছিল ১৩-১৪ এপ্রিলের দিকে ওকে ম্যাচ খেলানো। তার ৩-৪ দিন আগে নামছে। ২ মাসের একটি রিহ্যাব প্রোগামে এটুকু আগে নামা খুব তাড়া নয়। আর এসব ক্ষেত্রে আমরা ক্রিকেটার কী মনে করছে, সেটিকে গুরুত্ব দেই। সে নিজে যথেষ্ট ভালো অনুভব করছে। সব মিলিয়েই আমরা খেলার অনুমতি দিয়েছি।”

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করা হতে পারে আসছে ১৮ এপ্রিল। তার আগে ঢাকা লিগে তিনটি ম্যাচ পেতে পারেন তাসকিন। সম্ভাবনা-শঙ্কার দোলাচল যথেষ্টই নাড়িয়ে দিচ্ছে তাকে।

“চাপ তো আছেই। সবসময় অনুভব করি। ভালো না করলে সুযোগ পাব না। ফিট না থাকলে সুযোগ পাব না। তবে এবার একটু বেশি চাপ, কারণ বিশ্বকাপ তো আমার স্বপ্নের। এটা বড় আসর। ফিট না হলে সুযোগ মিলবে না।”

ঢাকা লিগের গত ম্যাচে আবাহনীর হয়ে চোট পাওয়া মেহেদী হাসান মিরাজের জন্যও আছে সুখবর। দেবাশিস চৌধুরী জানালেন, মিরাজের আঙুলের এক্স-রেতে তেমন কিছু ধরা পড়েনি। ব্যথা যদিও একটু আছে আঙুলে, সময়ে যা ঠিক হয়ে যাবে। তবে এই অফ স্পিনিং অলরাউন্ডারকে পেয়ে বসেছে জ¦র। বুধবার আবাহনীর ম্যাচে তাই অনিশ্চিত তিনি।

Share Button

     এ জাতীয় আরো খবর