April 7, 2026, 3:45 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

ব্যাটসম্যানদের উন্নতিতে খুশি পাকিস্তান

ব্যাটসম্যানদের উন্নতিতে খুশি পাকিস্তান

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

ইংল্যান্ডে অনুষ্ঠেয় আইসিসি বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার কাছে ৫-০ ব্যবধানে ওয়ানডেতে হোয়াইটওয়াশ হওয়া সত্ত্বেও দলের ব্যাটসম্যানদের উন্নতিতে খুশি পাকিস্তানের ব্যাটিং কোচ গ্রান্ট ফ্লাওয়ার। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের মাটিতে এ্যারন ফিঞ্চ ও তার দলের কাছে পুরোপুরি পর্যুদস্ত হয়েছে পাকিস্তান দল। তারপরও এ সিরিজ থেকে অনেক কিছুই ইতিবাচক হিসেবে নিতে চান জিম্বাবুইয়ান ফ্লাওয়ার।

ইএসপিএনক্রিকইনফোকে তিনি বলেন, ‘অস্ট্রেলিয়াকে হারানোটা সব সময়ই কঠিন। তারপর বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে বিশ্রাম দেয়া হয়েছে। সুতরাং সে দিক বিবেচনা করলে সিরিজের ফল যতটা খারাপ হওয়ার কথা ছিল ততটা হয়নি।’ হোয়াইটওয়াশ হলেও অস্ট্রেলিয়া সিরিজটি পাকিস্তান দলের জন্য বিশেষভাবে স্মরণীয়। কেননা ২০০৩ সালের পর এই প্রথমবার কোন ওয়ানডে সিরিজে পাকিস্তানের ব্যাটসম্যানরা পাঁচটি সেঞ্চুরি করেছেন। হারিস সোহেল ও মোহাম্মদ রিজওয়ান দু’টি করে এবং আবিদ আলী একটি সেঞ্চুরি করেন।

হাঁটুর ইনজুরির কারণে ক্যারিয়ার শেষ হয়ে যাওয়ার শংকা থেকে ফিরে এসে সিরিজে পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ রান করা হারিস সোহেলের অকুন্ঠ প্রশংসা করেন ফ্লাওয়ার। ফ্লাওয়ার বলেন, ‘হারিস একজন মানসম্পন্ন খেলোয়াড় এবং সেটা সে দেখিয়ে দিয়েছে। তার হাঁটুর অবস্থা এখন অনেক ভাল এবং নিজের ফিটনেসের জন্য সে অত্যন্ত কঠোর পরিশ্রম করছে। তাকে স্বীকার করতেই হবে যে, ক্যারিয়ারের শুরুতে সে এতটা কঠোর পরিশ্রম করেনি। তবে এখন যে পরিশ্রম করছে তার ফসল সে পাচ্ছে।’

দুই বছর পর ওয়ানডে দলে ফেরা ২৬ বছর বয়সী রিজওয়ান এবং ওয়ানডে অভিষেকেই পাকিস্তানী খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ রান করা ৩১ বছর বয়সী আলীরও প্রশংসা করেন ব্যাটিং কোচ। তিনি বলেন, ‘রিজওয়ান ভাল খেলছে। তবে এবার তাকে আরো বেশি পরিপক্ক মনে হচ্ছে। কম ক্ষিপ্রতা ও গতির বিপক্ষে তার ইনিংসগুলো আরো ভাল হচ্ছে। শীর্ষ চার-এ ব্যাটিং করতে সে যথেষ্ট ভাল। তবে লোয়ার অর্ডারেও সে ভাল করতে সক্ষম বলে আমি মনে করি। সে পাওয়ার হিটার নয় তবে তারপরও বাউন্ডারি-ওভার বাউন্ডারি হাঁকাতে পারে। দলের মধ্যে তার রানিং বিটুইন দ্য উইকেট সবচেয়ে ভাল।’

Share Button

     এ জাতীয় আরো খবর