April 6, 2026, 4:48 am

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

আইসিসি জুটি বাঁধছে ইন্টারপোলের সঙ্গে জুটি বাঁধছে

আইসিসি জুটি বাঁধছে ইন্টারপোলের সঙ্গে জুটি বাঁধছে

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

দুর্নীতি নিয়ন্ত্রণে ইন্টারপোলের সাথে জুটি বাঁধতে চলেছে ক্রিকেটের নিয়ন্ত্রক আইসিসি। গেল সপ্তাহেই ফ্রান্সের লিঁওতে ইন্টারপোলের সদর দপ্তরে বৈঠক করে এসেছেন আইসিসির অ্যান্টি করাপশন ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যালেক্স মার্শাল।

মার্শাল বলেন, ‘আইসিসি ও ইন্টারপোল এক সাথে কাজ করার জন্য মুখিয়ে আছে। গেল সপ্তাহে লিঁওতে আমাদের বৈঠক হয়েছে। সেটা খুবই ফলপ্রসু ছিল। আইসিসি বরাবরই বিভিন্ন দেশের আইন-শৃঙ্খলা বিষয়ক বাহিনীর সাথে সুসম্পর্ক রাখে। তবে ইন্টারপোলের সাথে কাজ করার অর্থ হল ১৯৪টি দেশে তাদের সাহায্য পাওয়া।’

গেল বছর আল জাজিরা টেলিভিশনের একটি অনুসন্ধানী ডকুমেন্টারিতে দেখা গেছে, ক্রিকেট বিশ্বে এখন দুর্নীতি অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি। এই সমস্যা সমাধানেই নড়েচড়ে বসেছে আইসিসি। অ্যালেক্স মার্শাল বলেন, ‘আমরা খেলোয়াড়দের নৈতিক শিক্ষায় জোর দিতে চাই, যাতে করে তারা অসততার পথে পা না বাড়ায়। তবে, যদি কেউ সেটা করেই ফেলে, তখন আমাদের আইন-শৃঙ্খলা বাহিনীর সাহায্য লাগবে। সেদিক থেকে ইন্টারপোল আমাদের গুরুত্বপূর্ণ একটি পার্টনার হতে যাচ্ছে।’ইন্টারপোলের ক্রিমিনাল নেটওয়ার্ক ইউনিটের সহকারী পরিচালক হোসে ডি গার্সিয়া বলেন, ‘খেলাধুলা মানুষের মধ্যে ভেদাভেদ কমায়। কিন্তু অপরাধীরা এটাকে ব্যবহার করেই লাভ করে। তাই আমরা আইসিসির সাথে বৈঠক করেছি, এক সাথে কাজ করার ব্যাপারে একমত হয়েছি।’

Share Button

     এ জাতীয় আরো খবর