April 8, 2026, 3:30 am

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৬নং তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী মোঃ শাহজাহানের ক্ষমতার দাপট

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৬নং তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী মোঃ শাহজাহানের ক্ষমতার দাপট
বিশেষ প্রতিনিধি

mostbet


দেশের ইয়াবা পাচারের গডফাদার হিসাবে টেকনাফের সরকার দলীয় সংসদ সদস্য আব্দুর রহমান বদির বার বার উচ্চারিত হয়ে আসলেও তিনি বরাবরই বিষয়টি অস্বীকার করে আসছিলেন। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ করার তালিকায় এবার শুধু বদির নাম নয় ইয়াবা চেরাচালানের গডফাদার ও ৬নং তালিকাভুক্ত  ইয়াবা পাচারকারী মোঃ শাহজাহান এর নাম বেরিযে এসেছে।
মোঃ শাহজাহান আনছারী বর্তমানে ইয়াবা পাচারে একশ্রেণীর বেকার যুবক-যুবতিদের আর্থিক প্রলোভন দেখিয়ে তার পাচার কাজে ব্যবহার করছে। শাহজাহান ইয়াবা ব্যবসায় জড়িত হওয়ার পর পেছনে দিকে তাকাতে হয়নি তাকে। রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছেন। বর্তমানে তার নামে বে-নামে অনেক টাকা ব্যাংকে গচ্ছিত আছে।
বক্সবাজারের কলাতলী রোড়ে প্লট নং-৩৯, ব্লক-বি তে হোটেল লেগুনা বীচ এবং ১৫/বি, এফ-১৬, কলাতলী রোড়ে হোটেল জামান  থেকে তার ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে। সূত্র জানিয়েছে এ দুইটি হোটেলের মালিক ও তিনি। জানা যায়, উক্ত হোটেলে বিভিন্ন ভাবে দেহব্যবসা চালানো হয়।
বর্তমানে তার ইয়াবা ব্যবসা পরিচালনার জন্য কক্সবাজারের বাহারছড়া এলাকায় তিনি স্থানীয় বেকার যুব সমাজকে নিয়ে মাস্তান বাহিনী গড়ে তুলেছেন।
স্থানীয় লোকজন তার এই ব্যবসার প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না মাস্তান বাহিনীর জন্য। অনেক মেধাবী ছাত্ররা এখন ইয়াবা সেবন ও পাচারে ব্যবস্থা হয়ে পড়েছে। স্থানীয় লোকের অভিমত এই ভাবে তার দাপট চলতে থাকলে তাদের ছেলে-মেয়েরা নষ্ট হয়ে যাবে।
তারা আরও অভিযোগ করেন যে, স্থানীয় প্রশাসনের মদদ পুষ্ট হয়ে মোঃ শাহজাহান  এই সমস্ত কর্মকা- চালিয়ে যাচ্ছে। তারা দ্রুত আইন প্রয়োগকারী সংস্থার উর্ধ্বতন কর্তৃপক্ষের বিষয়টি উপর গুরুত্ব দিয়ে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার  জোর দাবি জানান।

Share Button

     এ জাতীয় আরো খবর