March 23, 2026, 2:48 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

মহানবীকে (সা.) সম্পর্কে চরম অবমাননাকর মন্তব্যের দায়ে রংপুরে শিক্ষক আটক

রুহুল আমীন খন্দকার,রাজশাহী ব্যুরো প্রধান :

রংপুরের তাজহাট সরকারি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষক প্রভাত চন্দ্র শ্রেণীকক্ষে পাঠদানের সময় মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে ‘অবমাননাকর’ মন্তব্য করায় তাকে আটক করেছে পুলিশ।এলাকাবাসীর বিক্ষোভের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে ওই ইনস্টিটিউট থেকে তাকে আটক করা হয়।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (১ এপ্রিল) সকালে তাজহাট সরকারি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের ষষ্ঠ ব্যাচের ক্লাস নেওয়ার সময় সিনিয়র শিক্ষক প্রভাত চন্দ্র মহানবী হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে ‘চরম অবমাননাকর’ মন্তব্য করেন। এতে তাৎক্ষণিক শিক্ষার্থীরা প্রতিবাদ জানিয়ে অধ্যক্ষ বরাবর ওই শিক্ষকের ব্যাপারে ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানান। মঙ্গলবার সকালে বিষয়টি জানাজানি হলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ইনস্টিটিউটের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ করেন।একই সময়ে বিক্ষুব্ধ এলাকাবাসী তাজহাট মোড়ে ঢাকা-কুড়িগ্রাম-লালমনিরহাট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এতে মহাসড়কে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে সরকারি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ কৃষিবিদ মোহাম্মদ আলী জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পুলিশ প্রভাত চন্দ্রকে আটক করে নিয়ে গেছে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে জানান তিনি। এ বিষয়ে তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রোকনুজ্জামান বলেন, ওই শিক্ষকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

প্রাইভেট ডিটেকটিভ/৪ এপ্রিল ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর