March 30, 2026, 5:02 am

সংবাদ শিরোনাম
দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন?

জরিমানা তামিম ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের

জরিমানা তামিম ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে দারুণ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দারুণ স্পোর্টসম্যানশিপ দেখানোয় প্রশংসিত হচ্ছেন তামিম ইকবাল। তবে সেই ম্যাচেই ধীরগতির ওভার রেটের কারণে জরিমানা গুনতে হচ্ছে কুমিল্লা অধিনায়ক ও তার সতীর্থদের।

বিপিএল বুধবার রাতের সেই ম্যাচে সব দিক বিবেচনায় নেওয়ার পর নির্ধারিত সময়ে দুই ওভারের ঘাটতি ছিল তামিমদের।

অধিনায়ক হওয়ায় ম্যাচ ফির ৪০ শতাংশ কাঁটা যাবে তামিমের। দলের বাকিদের জরিমানা ম্যাচ ফির ২০শতাংশ।

ম্যাচ শেষে মাঠের আম্পায়ারদের অভিযোগ মেনে নেন তামিম। তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

এর আগে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষেই মন্থর ওভার রেটের কারণে জরিমানা হয়েছিল মাশরাফি বিন মুর্তজা ও রংপুর রাইডার্সের। একই কারণে জরিমানা গুণতে হয়েছিল নাসির হোসেন ও সিলেট সিক্সার্সকে।

Share Button

     এ জাতীয় আরো খবর