April 5, 2026, 10:28 pm

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

ফের দলীয় শৃঙ্খলা ভাঙলেন উমর আকমল

ফের দলীয় শৃঙ্খলা ভাঙলেন উমর আকমল

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

১০ বছরের ক্যারিয়ারে নানা বিতর্ক সঙ্গী উমর আকমলের। বিতণ্ডায় জড়ানো, পার্টিতে মত্ত হয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গ- এসব যেন তার রক্তের সঙ্গেই মিশে আছে। সবশেষ তেমনই কাণ্ড করেছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে। দুবাইয়ে পঞ্চম ওয়ানডের আগে কাউকে না জানিয়ে টিম হোটেল থেকে বের হয়ে গিয়েছিলেন। দলীয় শৃঙ্খলায় ভাঙায় তার ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পঞ্চম ওয়ানডের আগে এমন কাণ্ড করেন উমর আকমল। টিম ম্যানেজমেন্টকে না জানিয়ে বের হয়েছিলেন কনসার্টে অংশ নেবেন বলে। সফরে সাধারণত হোটেলে থাকাই নিয়ম। এমন শৃঙ্খলা ভাঙার পর আকমল নিজের কৃতকর্ম স্বীকার করে নিয়েছেন। পিসিবির ম্যানেজিং ডিরেক্টর ওয়াসিম খান জানিয়েছেন, ‘আমার খুব ভালো লাগছে এই ভেবে যে আকমল তার ভুল বুঝতে পেরেছে। তার বিরুদ্ধে আনা শাস্তি সে স্বীকার করে নিয়েছে, একই সঙ্গে নিজের কৃতকর্মের জন্য ক্ষমাও চেয়েছে।’

অবশ্য এমন বেয়াড়া স্বভাব নতুন নয় উমর আকমলের। দুই বছর জাতীয় দলের বাইরে ছিলেন শুধু মাত্র হেড কোচ মিকি আর্থারের সঙ্গে সাপে নেউলে সম্পর্কের কারণে।

একটা সময় তার আন্তর্জাতিক ক্যারিয়ারই শেষ ভাবা হচ্ছিলো। ভাগ্য সুপ্রসন্ন হওয়ায় পুনরায় ফিরেছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে। তাতে কোচের সঙ্গে সম্পর্ক জোড়া লাগারই আভাস মিলেছে। তাতেও অবশ্য পুরনো স্বভাব আর ছাড়তে পারলেন কই!

Share Button

     এ জাতীয় আরো খবর