March 23, 2026, 3:03 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

শার্শা উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন করলেন আফিল উদ্দিন এমপি

ইয়ানূর রহমান,শার্শা (যশোর) প্রতিনিধিঃ

শার্শা উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টার সময় শার্শা বাজারস্থ উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের কাজের উদ্বোধন করা হয়।উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন এমপি।৩ তলা বিশিষ্ঠ জেলার শ্রেষ্ঠ ও দৃষ্টি নন্দন এ মসজিদটি প্রশাসনসহ এলাকার সকলের আর্থিক সহযোগিতায় নির্মাণ কাজ সম্পূর্ণ হবে।উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, সাবেক ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু, শার্শা থানার অফিসার ইনচার্জ ওসি এম মশিউর রহমান, ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ, হাসান ফিরোজ আহমেদ টিঙ্কু, আবুল কালাম আজাদ প্রমুখ।উদ্বোধনী শেষে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন অত্র মসজিদের ইমাম মাওলানা বাকী বিল্লাহ।

প্রাইভেট ডিটেকটিভ/৩১ মার্চ ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর