April 5, 2026, 7:46 pm

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

উইলি আইপিএল থেকে সরে দাঁড়ালেন

উইলি আইপিএল থেকে সরে দাঁড়ালেন

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

একের পর এক ধাক্কা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)। বিদেশি খেলোয়াড়দের অনেকেই চোটের কারণে ছিটকে গেছেন ভারতের ঘরোয়া টি-টোয়েন্টির আসর থেকে। এবার ডেভিড উইলি সরে দাঁড়ালেন। অবশ্য চোট নয়, ইংলিশ অলরাউন্ডারের না খেলাটা ‘পারিবারিক কারণে’।

চেন্নাই সুপার কিংসের হয়ে খেলার কথা ছিল উইলির। কিন্তু দ্বিতীয় সন্তানের জন্ম দেওয়া তার স্ত্রী ক্যারোলিনের পাশে থাকতেই আইপিএল থেকে নাম প্রত্যাহার করেছেন ইংলিশ অলরাউন্ডার। কিছুদিন পরে টি-টোয়েন্টির এই প্রতিযোগিতায় যোগ দেওয়ার সম্ভাবনা থাকলেও সেটা হচ্ছে না ইংল্যান্ডের বিশ্বকাপ প্রস্তুতির কারণে।

২৫ এপ্রিল থেকে শুরু হবে ইংল্যান্ডের বিশ্বকাপ প্রস্তুতি। এই সময় ইংলিশ সব খেলোয়াড়কে যোগ দিতে হবে ক্যাম্পে। তাই আইপিএলে যাওয়া সম্ভব হচ্ছে না উইলির। বিষয়টি চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষ বুঝতে পেরেছেন বলে জানিয়েছেন তিনি। ইয়র্কশায়ারের প্রাক মৌসুম প্রস্তুতিতে সংবাদমাধ্যমকে উইলি নিশ্চিত করেছেন, ‘দুর্ভাগ্যবশত, পারিবারিক কারণে আইপিএল থেকে আমি সরে দাঁড়িয়েছি। চেন্নাই বিষয়টি বুঝতে পেরেছে এবং সমর্থন দিয়েছে।’

সঙ্গে যোগ করেছেন, ‘কখনও সহজ সিদ্ধান্ত ছিল না। যদিও পরিবারের জন্য এটাই সঠিক সিদ্ধান্ত। আমার স্ত্রী আমাদের দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছে, সময়টা বেশ কঠিন, তাই এই মুহূর্তে আমাকে ইংল্যান্ডেই থাকতে হবে।’

Share Button

     এ জাতীয় আরো খবর