April 8, 2026, 2:44 pm

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

কুমিল্লায় ৫ম শ্রেনীর ছাত্রীকে ধর্ষণের মামলায় গ্রেফতার ১

কুমিল্লায় ৫ম শ্রেনীর ছাত্রীকে ধর্ষণের মামলায় গ্রেফতার ১

ডিটেকটিভ নিউজ ডেস্ক

 

mostbet

কুমিল্লা জেলার বরুড়া উপজেলায় ৫ম শ্রেনীর এক ছাত্রীকে ধর্ষণ মামলায় ধর্ষক আবুল কালাম (২৭) কে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার দিবাগত রাত সাড়ে ১১টায় ঢাকা হাজারীবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, আবুল কালাম পেশায় একজন সিএনজি চালক। প্রথমিক জিজ্ঞাসাবাদে সে ধর্ষণের কথা স্বীকার করেছে। পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, উপজেলার শিলমুড়ী (দঃ) ইউনিয়নের বাশপুর প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর এক ছাত্রীকে স্কুলে যাওয়ার সময় বাশপুর গ্রামের আলী হোসেনের ছেলে আবুল কালাম রাস্তার পাশে পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষণ করে। ধর্ষণের পর এ ঘটনা কাউকে না জানানোর জন্য বলে এবং বললে হত্যার হুমকি দেয়। পরে মেয়েটি কাউকে কিছু না বলে অসুস্থ হয়ে বাড়িতে পড়ে থাকে। মেয়েটির মা তাকে অসুস্থ্যতার বিষয়ে ব্যাপক জিজ্ঞাবাদের পর সে তার মাকে বিস্তারিত খুলে বলে। এ ঘটনা জানার পর মেয়েটিকে চিকিৎসার জন্য প্রথমে মুদাফ্ফরগঞ্জ এবং পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। বর্তমানে মেয়েটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ওয়ার্ডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। বিষয়টি এলাকায় জানাজানি হলে গ্রামের লোকেরা আবুল কালামকে জিজ্ঞাসাবাদ করলে কালাম ও তার ভাইয়েরা মিলে মেয়ের বাবাকে এলোপাথারী মারধর করে তার ডান হাত ভেঙ্গে ফেলে। এ ঘটনাটি বরুড়া থানার ওসি আজম উদ্দিন মাহমুদ জানার পর তাৎক্ষনিক ভাবে কুমেক হাসপাতালে চিকিৎসাধীন থাকা মেয়েটিকে দেখতে যায় এবং বরুড়া থানায় মামলা গ্রহণ করেন। পুলিশ জানায়, আবুল কালাম পেশায় একজন সিএনজি চালক। প্রথমিক জিজ্ঞাসাবাদে সে ধর্ষণের কথা স্বীকার করেছে।

Share Button

     এ জাতীয় আরো খবর