April 6, 2026, 11:03 am

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

ক্রোয়েশিয়াকে হারালো হাঙ্গেরি

ক্রোয়েশিয়াকে হারালো হাঙ্গেরি

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

ইউরো বাছাইয়ের দ্বিতীয় ম্যাচে হারের তেতো স্বাদ পেলো ক্রোয়েশিয়া। বুদাপেস্টে গ্রুপামা অ্যারেনায় তাদের বিপক্ষে ২-১ গোলে জিতেছে হাঙ্গেরি।

ক্রোয়েশিয়ার হারে ‘ই’ গ্রুপের অন্য ম্যাচ জিতে ভালো অবস্থানে ওয়েলস। নিজেদের প্রথম ম্যাচে স্লোভাকিয়াকে ১-০ গোলে হারিয়ে দুই নম্বরে তারা। এক ম্যাচ বেশি খেলে সমান ৩ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে স্লোভাকরা।

প্রথম জয়ে ক্রোয়েটদের টপকে তিনে উঠে গেছে হাঙ্গেরি। তাদের সমান ৩ পয়েন্ট পেলেও গোলব্যবধানে পিছিয়ে থেকে চারে ক্রোয়েশিয়া।

আজারবাইজানের বিপক্ষে আগের ম্যাচে ঘুরে দাঁড়ানো জয় পায় ক্রোয়েশিয়া। রবিবার হাঙ্গেরির মাঠেও আগে গোল উদযাপন করে তারা। কিন্তু রক্ষণের দুর্বলতায় দুটি গোল হজম করে তারা।

১৩ মিনিটে লুকা মদরিচের পাসে বল আন্দ্রে ক্রামারিচের গায়ে লেগে গোলমুখের সামনে আসে। সুযোগ লুফে নেন আন্তে রেবিচ। চোখের পলকে তার শট লক্ষ্যভেদ করে।

বিরতির আগে সমতা ফেরায় হাঙ্গেরি। বালাস জুসাকের পাসে বক্সের ডান দিকে বল পান অ্যাডাম সালাই, আড়াআড়ি শটে জালে বল জড়ান তিনি।

সমতা ফেরানোর পর মুহুর্মুহু আক্রমণে ক্রোয়েটদের ব্যস্ত রাখে স্বাগতিকরা। ৭৬ মিনিটে তারা গোলের দেখাও পেয়ে যায়। কর্নার থেকে উড়ে আসা বল ক্রোয়েশিয়ান ডিফেন্ডার বিপদমুক্ত করতে পারেননি। মাতে পাতকাই করেন জয়সূচক গোল।

হাঙ্গেরি শেষ মুহূর্তে আরেকবার গোল উদযাপন করতে পারতো। ইভান রাকিতিচ গোললাইনে সেই চেষ্টা প্রতিহত করেন। গোল ডটকম, ইএসপিএনএফসি

Share Button

     এ জাতীয় আরো খবর