April 16, 2026, 1:33 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

হিলিতে ভারতীয় সাইকেল ও ওষুধ জব্দ

হিলিতে ভারতীয় সাইকেল ও ওষুধ জব্দ

mostbet

মোকছেদুল মমিন মোয়াজ্জেম
দিনাজপুরের হিলি সীমাস্তে পৃথক অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় বিভিন্ন ধরণের ওষুধ ও বাই-সাইকেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার ভোরে সীমান্তের সাতকুড়ি ও মুহাড়াপাড়া এলাকা থেকে এগুলি জব্দ করা হয়।
বিজিবি’র বাসুদেবপুর ক্যাম্পের নায়েব সুবেদার মো. জুলফিকার আলী জানান, ভারত থেকে ওষুধ ও সাইকেল পাচার হচ্ছে এমন খবর ক্যাম্পে আসে। এসময় তার নেতৃত্বে ক্যাম্পের বিজিবি সদস্যরা মুহাড়াপাড়া ও সাতকুড়ি এলাকায় ওঁতপেতে থাকে। চোরাকারবারীরা কাছাকাছি এলে বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পাঁচটি বাই-সাইকেল ও দুটি প্লষ্টিকের বস্তা ফেলে পালিয়ে যায় তারা। পরে সেখান থেকে ৩৮ হাজার ১৩৫পিস বিভিন্ন ধরণের ওষুধ সহ ৫টি বাই-সাইকেল জব্দ করা হয়।

Share Button

     এ জাতীয় আরো খবর