April 13, 2026, 7:34 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

আবারো রোহিঙ্গাবাহী নৌকাডুবি: ১৪ লাশ উদ্ধার

আবারো রোহিঙ্গাবাহী নৌকাডুবি: ১৪ লাশ উদ্ধার

ডিটেকটিভ নিউজ ডেস্ক

বঙ্গোসাগরের উখিয়া ইনানী উপকূল থেকে রোহিঙ্গাবাহী নৌকা ডুবিতে নিহত ১৪ শিশু ও নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে নয় জন শিশু ও পাঁচজন নারী।

mostbet

বৃহস্পতিবার বিকেলে ৫টার দিকে এসব মৃতদেহ ইনানীর পাথুয়ারটেক পয়েন্টে ভেসে আসে। সাগর পথ পাড়ি বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে এই নৌকা ডুবির ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) কাই কিসলো জানান, সাগরে তিনটি ট্রলার ডুবে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ পর্যন্ত ১৪ রোহিঙ্গা নারী-পুরুষের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে ৯জন শিশু, ৫জন মহিলা। আর ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।

বেঁচে যাওয়া রোহিঙ্গা জাফর জানান, গত ২৭ সেপ্টেম্বর রাতে মিয়ানমার বুচিদং থেকে তারা রওনা করেন। দুই দিন ধরে তারা সাগরে ভাসে। এই সময়ের মধ্যে তারা কোন কিছু খেতে পারেনি।

তিনি আরো জানান, টেকনাফের জাহাজপুরা এলাকার দালাল ও বোটের মালিক হানিফের মাধ্যমে তারা বাংলাদেশে ঢুকেছে। হানিফ মিয়ানমার গিয়ে তাদের নিয়ে আসে।

উল্লেখ্য, মিয়ানমার বাহিনীর নির্যাতনে পালিয়ে আসা রোহিঙ্গারা সাগর পথ পাড়ি দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে নৌকা ডুবির ঘটনা ঘটছে। রোহিঙ্গা বহনকারী নৌকাডুবিতে এ পর্যন্ত অন্তত দেড় শতাধিক রোহিঙ্গা নারী-পুরুষের মৃত্যু হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর