March 23, 2026, 7:31 am

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যা তুলে ধরে মানুষকে হেদায়েতের পথে আনতে-রাগেবুল আহসান রিপু

সি.এস.ই সাখাওয়াত মহাস্থান (বগুড়া) প্রতিনিধিঃ

গতকাল শুক্রবার রাত সাড়ে ১০ টায় বগুড়া সদরের নামুজা ইউনিয়নের চিঙ্গাসপুর মানব কল্যাণ পরিষদের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়। মানব কল্যান পরিষদের সভাপতি সমাজ সেবক মুনতাসির তালুকদার বিকনের সভাপতিত্বে উক্ত তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজ সমাজ সেবক মোঃ রাগেবুল আহসান রিপু। তিনি বলেন,ইসলাম শান্তির ধর্ম,সকল মুসলমান নর-নারীকে কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যা দিয়ে হেদায়েতের পথে আনতে হবে। যারা প্রকৃত আলেম তাদের উচিৎ নিজেদের মত করে সকল মুসলমানদের তাদের পথে নিয়ে আসা। তাহলে পৃথিবীতে কোন অশান্তি সৃষ্টি হবেনা। ইসলামের ভুল ব্যাখ্যার কারণে আজকের যুবকেরা জঙ্গীবাদ ও নানা অপরাধ মূলক কাজে জড়িয়ে পড়ছে। সে পথ থেকে ফিরে আনার দায়িত্ব আলেম সমাজের। সেই সাথে যুব সমাজ কোথায় যায় কি করে সে দিকে তাদের পিতা মাতাকে তাদের সন্তানদের সু-নজর দেওয়া দরকার। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রধান অতিথির সফর সঙ্গী জার্মান প্রবাসী নাগরীক সৈয়দ আব্দুল হাদী। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন রাহেনুল ইসলাম রিটু,নামুজা ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আফজাল হোসেন,বিশিষ্ঠ ঠিকাদার ও আওয়ামীলীগ নেতা মোকলেছার রহমান মোকসেদ, বামন পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মাজেদ, ইউপি সদস্য মুন্টু সাকিদার,আব্দুস সামাদ, ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মাষ্টার নুর আলম, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সাজু,সমাজ সেবক শাহানুর রহমান শাহিন, আব্দুর রাজ্জাক, মাসুদ পারভেজ, জাকির হোসেন,মানিক,রাব্বী হাসান,মানব কল্যাণ পরিষদের কোষাধ্যক্ষ মতিউর রহমান মতি, সদস্য তানভির রানা মিঠু, রবিউল ইসলাম সহ পরিষদের সকল সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ। প্রধান বক্তা হিসাবে তাফসির পেশ করেন হযরত মাওঃ মুফতি রায়হান উদ্দিন(পাবনা)। মাহফিল শেষে ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়।

প্রাইভেট ডিটেকটিভ/২৪ মার্চ ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর