April 10, 2026, 9:41 am

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

ভারতে ১৪৬ চিকিৎসককে সাময়িক বরখাস্ত

ভারতে ১৪৬ চিকিৎসককে সাময়িক বরখাস্ত

mostbet

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

চিকিৎসায় গাফিলতি ও অনিয়মের কারণে ভারতে ১৪৬ জন চিকিৎসককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ভারতের চিকিৎসকদের শীর্ষ সংগঠন মেডিকেল কাউন্সিল অব ইন্ডিয়া (এমসিআই) এ পদক্ষেপ নিয়েছে।

এমসিআই সাময়িক বরখাস্ত চিকিৎসকদের তালিকা তাদের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, এসব চিকিৎসকের নিবন্ধন এক থেকে পাঁচ বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে স্থগিত করা হয়েছে। এই তালিকার শীর্ষে আছে মহারাষ্ট্র। সেখানে সাময়িক বরখাস্ত হওয়া চিকিৎসকের সংখ্যা ৪৭। দ্বিতীয় স্থানে পশ্চিমবঙ্গ (১৭) ও রাজস্থান (১৭), তৃতীয় স্থানে গুজরাট (৮)। এরপর রয়েছে যথাক্রমে হরিয়ানা (৬), পাঞ্জাব (৫), উত্তরাখন্ড (৩), কর্ণাটক (২) ও মধ্যপ্রদেশ (২)। এ ছাড়া এমসিআইয়ের কালো তালিকায় রয়েছে আরও ১৪ জন চিকিৎসকের নাম।

এ প্রসঙ্গে পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের সদস্য শান্তনু সেন সাংবাদিকদের বলেন, ‘এ ঘটনায় এটা স্পষ্ট যে আমরা কোনো ধরনের অন্যায়কে প্রশ্রয় দিইনি এবং আপসও করিনি।’

Share Button

     এ জাতীয় আরো খবর