April 6, 2026, 11:11 am

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

সাকিব শুরু থেকেই আইপিএল খেলবেন

সাকিব শুরু থেকেই আইপিএল খেলবেন

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

নিউজিল্যান্ড সফরে বাংলাদেশের সঙ্গে যাননি সাকিব আল হাসান। আঙুলের চোটে ছিটকে যান বাঁহাতি অলরাউন্ডার। তবে এই মুহূর্তে ব্যাটিং-বোলিং করার মতো অবস্থায় ফিরেছেন তিনি। তাই শনিবার থেকে শুরু হতে যাওয়া আইপিএলে খেলতে বাধা নেই তার।

সাকিবের দল সানরাইজার্স হায়দরাবাদ রবিবার (২৪ মার্চ) তাদের প্রথম ম্যাচ খেলবে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে। ইডেন গার্ডেনের এই ম্যাচেই খেলতে পারবেন তিনি।

ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খানের বিশ্বাস, ফিটনেসে কোনও ঘাটতি নেই সাকিবের। তিনি বলেন, ‘অবশ্যই শুরু (আইপিএল) হওয়ার আগে তো যাবেই। ডাক্তারের পরামর্শ ছিল ২০ মার্চ পর্যন্ত খেলতে পারবে না। কয়েকদিন তো অনুশীলনও করেছে সে। আমার মনে হয় ওর ফিটনেসটা ঠিক আছে। গত ৭ দিন অনুশীলন করেছে; ব্যাটিং-বোলিংও করেছে। ডাক্তারের বেধে দেওয়া সময় শেষ হয়েছে আজ, কাজেই সে এখন পুরোই ফিট।’

আইপিএল শুরু হতে আর বাকি চার দিন। সাকিব কবে দেশ ছাড়ছেন এ ব্যাপারে কিছু বলতে পারলেন না বাংলাদেশের সাবেক অধিনায়ক। জানা গেছে আগামি বৃহস্পতিবার কলকাতার উদ্দেশে রওনা হবেন বাঁহাতি অলরাউন্ডার। সাকিবকে আগেই আইপিএল খেলার অনাপত্তিপত্র দেওয়া হয়েছে জানান আকরাম, ‘ওটাতো এরইমধ্যে দেওয়া হয়েছে।’

বিশ্বকাপের আগে আইপিএল খেলতে গিয়ে সাকিব যেন চোটে না পড়ে সেই দুশ্চিন্তা রয়েছে। আকরাম খান জানান, এ ব্যাপারে সাকিবকে ঝুঁকি না নিতে পরামর্শ দিয়েছেন তারা। বোর্ডের এই কর্মকর্তা বলেন, ‘সাকিব আমাদের দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার। সে আইপিএলে গিয়ে আবার যেন ইনজুরিতে না পড়ে সেটা নিয়ে আমাদের ভাবনা আছে। যাওয়ার আগে ওর সঙ্গে কথা বলবো, যেন ফিটনেস নিয়ে ঝুঁকি না নেয়। আর সাকিব নিজেও নিজের ব্যাপারে ভালো বুঝবে।’

Share Button

     এ জাতীয় আরো খবর