শামীম আলমঃ
সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ এমপি বলেছেন, ইসলাম হলো শান্তির ধর্ম। 
ইসলামে মৌলবাদ, জঙ্গীবাদের কোন স্থান নেই। ইসলামের নামে যারা জঙ্গীবাদ সৃষ্টি 
করে মানুষকে হত্যা করে তাদের রুখে দিতে ধর্মপ্রাণ সকলকে এগিয়ে আসতে হবে।
শুক্রবার রাতে জামালপুর জেলার বকশীগঞ্জে আজমীরগঞ্জ দরবার শরীফে মাদ্রাসার ছাত্র-শিক্ষক ও এলাকাবাসীর সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
আজমীরগঞ্জ দরবার শরীফের গদিনিশীল ডক্টর খাজা নাসিরুল্লাহর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বাবা খাজার ক্যাডেট সুন্নী আলিয়া মাদ্রাসার অধ্যখ খাজা শাহনেওয়াজ, তৌহিদুল্লাহ প্রমুখ ।
প্রাইভেট ডিটেকটিভ/১৮ মার্চ ২০১৯/ইকবাল